ভারতে আটক ৫ বাংলাদেশি, নিজেদের আ.লীগ কর্মী ও পুলিশ সদস্য দাবি
, ১৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১২ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ভারতের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস এলাকায় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে দেশটির নিরাপত্তাবাহিনী। গত শনি ও রোববার তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিদের তিনজন নিজেকে আওয়ামী লীগ কর্মী এবং একজন নিজেকে পুলিশ সদস্য দাবি করেছেন।
হিন্দিতে জিজ্ঞাসাবাদের সময় একজনকে বলতে শোনা গেছে, আমরা শেখ হাসিনার দল করতাম। অবৈধ সরকার এদেশে চলে এসেছে। তখন ওই আমাদের রাস্তা দেখিয়ে এদেশে নিয়ে এসেছে।
ভারতীয় বিএসএফ এবং মেঘালয় পুলিশের যৌথ অভিযানে ধরা পড়া চার বাংলাদেশির ঘটনা থেকে জানা গেছে, দক্ষিণ পশ্চিম খাসি হিলে এক যুবককের ওপর হামলার ঘটনায় আটক চার বাংলাদেশি নাগরিককে হিন্দিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তাদের শারীরিকভাবে নির্যাতনের বিষয়টি স্পষ্ট। তাদের বেঁধে নিয়ে যাচ্ছে সেখানকার পুলিশ। সঙ্গে কয়েকশ’ মানুষও রয়েছে।
ভারতের গণমাধ্যম ‘শিলং টাইমস’সহ একাধিক গণমাধ্যম ঘেঁটে জানা গেছে, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম খাসি হিলসের রংদাংগাই গ্রামের এক যুবকের ওপর হামলা, অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় চার বাংলাদেশি নাগরিককে গত শনিবার গ্রেপ্তার করে পুলিশ।
তাদের মধ্যে তিন জন নিজেদের বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বলে পরিচয় দেন। গত জুমুয়াবার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম খাসি পাহাড় জেলার রংদাংগাই গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন রোববার আরও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
শিলং টাইমসের অনলাইন ভার্সনে ‘এসডব্লিউকেএইচে (সাউথ ওয়েস্ট খাসিয়া হিলস) যুবকের ওপর হামলার ঘটনায় পুলিশের জালে ৫ বাংলাদেশি অপরাধী’ শিরোনামে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব -গভর্নর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইডিশ এনজিও রাড্ডায় হামলা: ওসি প্রত্যাহার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ -প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ -ড. তিতুমীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)