ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে 'গেরুয়াকরণ' ও দমনপীড়ন চরমে
আল ইহসান ডেস্ক:
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণের ওপর নজর রাখা আন্তর্জাতিক সংস্থা ‘স্কলারস অ্যান্ড রিস্ক’ (এসএআর)-এর বার্ষিক ‘ফ্রি টু থিঙ্ক ২০২৬’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে হিন্দুত্ববাদী ভারতে একাডেমিক বা শিক্ষায় স্বাধীনতা "চরমভাবে বাধাগ্রস্ত" হয়েছে। এই প্রতিবেদনে ভারতকে হংকং, ইন্দোনেশিয়া, পাকিস্তান, দখলীকৃত পশ্চিম তীর এবং ইউক্রেনের সাথে "চরমভাবে বাধাগ্রস্ত" শ্রেণিতে রাখা হয়েছে।
ভারতে ‘একাডেমিক ফ্রিডম ইনডেক্স’ বা শিক্ষায় স্বাধীনতার সূচক সূচকীয়ভাবে কমেছেÑ২০২২ সালের ০.৩৮ থেকে কমে ২০২৫ সালে তা ০.১৪-তে নেমে এসেছে। গবেষণা ও শিক্ষাদানের স্বাধীনতা, প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন, প্রাতিষ্ঠানিক বিনিময় ও প্রচার, ক্যাম্পাসের অখ-তা এবং একাডেমিক ও সাংস্কৃতিক মতপ্রকাশের ওপর ভিত্তি করে এই সূচকটি তৈরি করা হয়।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, আলোচ্য সময়ে বিশ্বজুড়ে ৫৯টি দেশ ও অঞ্চলে ৩২১টি যাচাইকৃত ঘটনার মাধ্যমে ৩৮২টি আক্রমণের ঘটনা ঘটে। এর মধ্যে ভারতেই ঘটেছে সর্বোচ্চ ৪২টি আক্রমণ, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতা, কারাদ- এবং পদচ্যুত করার মতো ঘটনা অন্তর্ভুক্ত ছিল।
শিক্ষার্থী বিক্ষোভের ওপর দমনপীড়নের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস (টিআইএসএস) এবং জামিয়া মিলিয়া ইসলামিয়ায় অননুমোদিত সমাবেশের অভিযোগে মুসলিম শিক্ষার্থীদের শাস্তির মুখে পড়তে হয়েছে। এছাড়া দিল্লি বিশ্ববিদ্যালয় যেকোনো প্রতিবাদের অন্তত ৭২ ঘণ্টা আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করেছে, যা অমান্য করলে বহিষ্কার বা পুলিশি পদক্ষেপের কথা বলা হয়েছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।