আকস্মিক বন্যার ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের ৬ কোটি মানুষ
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ওহিও থেকে ম্যাসাচুসেটস এবং ভার্জিনিয়া পর্যন্ত বিশাল অঞ্চলে প্রায় ছয় কোটি মানুষ তীব্র আকস্মিক বন্যার ঝুঁকিতে রয়েছে। সাম্প্রতিক দাবদাহের পর এই অঞ্চলগুলোতে এখন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নিউইয়র্ক সিটি এবং লং আইল্যান্ড এই আকস্মিক বন্যার ঝুঁকির কেন্দ্রে রয়েছে। সেখানে চার মাত্রার সতর্কতার মধ্যে তিন নম্বর স্তরের বন্যার ঝুঁকি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া সাউদার্ন কানেকটিকাট, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের দক্ষিণ-পূর্বাঞ্চলেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় প্রতি ঘণ্টায় তিন ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোনো কোনো জায়গায় মোট বৃষ্টির পরিমাণ আট ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে।
নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ায় সতর্কতা:
পুরো নিউইয়র্ক সিটি মেট্রোপলিটন এলাকায় বন্যা সতর্কতা জারি রাখা হয়েছে। নিউইয়র্কের ব্রুকলিন এবং কুইন্সে এরই মধ্যে এক থেকে দুই ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে আকস্মিক বন্যার জরুরি সতর্কতা দেওয়া হয়েছে।
ফিলাডেলফিয়া এলাকার ২৫ লাখেরও বেশি মানুষের জন্য একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ফিলাডেলফিয়ার লেমন হিল পার্কসহ বেশ কিছু এলাকায় এরই মধ্যে বন্যা দেখা দিয়েছে।
ঝড়ে ক্ষয়ক্ষতি:
নিউ জার্সির ওশেন টাউনশিপে তীব্র ঝড়ের কারণে একটি শপিং মলের ছাদ আংশিক ধসে পড়েছে। ঘটনার সময় মলের ভেতরে ২৭ জন মানুষ ছিলো।
এ ছাড়া চরম আবহাওয়ার কারণে নিউইয়র্ক এবং নিউ জার্সির বিমানবন্দরগুলোতে ৭০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিমান চলাচল বন্ধ রাখা হয়। ওয়াশিংটন এবং ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরেও ফ্লাইটের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে।
বিদ্যুৎহীন লাখো মানুষ:
ঝড়-বৃষ্টির আগে এই অঞ্চলে তীব্র দাবদাহ চলছিলো। এরপর রোববার রাতে ওকলাহোমা থেকে কানেকটিকাট পর্যন্ত ঝড়ে প্রায় ৮ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিউ জার্সির গভর্নর মিকি শেরিল জানিয়েছে, ঘণ্টায় ৮০ মাইল বেগে বয়ে যাওয়া বাতাসে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। সেখানে এখনো বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছে।
নিউইয়র্ক, পেনসিলভানিয়া এবং মিশিগানেও লাখো মানুষ এখনো বিদ্যুৎহীন অন্ধকারে রয়েছে। সূত্র: এবিসি নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












