সুদানে ছয় মাসে অন্তত ৩৩০ শিশু হতাহত -ইউনিসেফ
, ২২ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৮ জুলাই, ২০২৬ খ্রি:, ২৪ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আফ্রিকার দেশ সুদানে চলতি বছরের প্রথম ছয় মাসেই অন্তত ৩৩০ শিশু নিহত কিংবা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। গত সোমবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইউনিসেফ বলছে, সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মাঝে চলমান যুদ্ধে শিশুদের জন্য দেশটি দিন দিন আরও বেশি প্রাণঘাতী হয়ে উঠছে।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “সুদানজুড়ে শিশুরা এমন এক যুদ্ধের নির্মম শিকার হচ্ছে, যা দিন দিন আরও বেশি রক্তক্ষয়ী রূপ নিচ্ছে।”
ইউনিসেফ বলেছে, এখনও দারফুর এবং কার্দোফান রাজ্যে সবচেয়ে বেশি শিশু হতাহতের ঘটনা ঘটছে।
বিবৃতিতে সতর্ক করে দিয়ে সংস্থাটি বলছে, ‘উত্তর কার্দোফানের রাজধানী আল-উবাইদ ও এর আশপাশের এলাকা এবং সামগ্রিকভাবে পুরো উত্তর কার্দোফানের পরিস্থিতি বর্তমানে চরম উদ্বেগজনক।’
গত মে মাস থেকে এই রাজ্যে ড্রোন ও অন্যান্য হামলায় অন্তত ১৮ শিশু নিহত এবং ১৭ জন আহত হয়েছে। দেশটিতে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি শেলডন বলে, সহিংসতা, বাস্তুচ্যুতি আর চরম বঞ্চনার এক অন্তহীন চক্রে আটকে পড়েছে শিশুরা।
সে বলে, “অধিকাংশ শিশুর জন্য এখন আর কোনও নিরাপদ জায়গা অবশিষ্ট নেই।”
সে আরো বলে, তারা নিজেদের ঘরে, রাস্তায়, বাজারে, এমনকি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে গিয়েও হামলার শিকার হচ্ছে, প্রাণ হারাচ্ছে। শিশুরা কখনোই যুদ্ধের লক্ষ্যবস্তু হতে পারে না।
ইউনিসেফ বলেছে, ক্রমাগত হামলার এই হুমকি শিশুদের মনে গভীর ভয়, উদ্বেগ ও মানসিক ট্রমা তৈরি করছে; বিশেষ করে যেসব জনপদের মানুষকে বারবার বোমাবর্ষণ ও বাস্তুচ্যুতির শিকার হতে হচ্ছে।
সংস্থাটি বলেছে, ‘চলমান সংঘাতে শিশুরা মারাত্মক সব অপরাধের মুখোমুখি হচ্ছে। এর মধ্যে রয়েছে জোরপূর্বক যুদ্ধে জড়ানো, অপহরণ, অশ্লীল নিপীড়ন এবং স্কুল ও হাসপাতালে হামলার মতো ঘটনা।”
এদিকে আল-উবাইদ শহরে আরএসএফের হামলা অব্যাহত থাকায় সেখানে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় চালু
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দাবানলে পুড়ছে দক্ষিণ ফ্রান্স, ১২ হাজার মানুষকে সরিয়ে নেয়ার দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, জারি ‘লাল সতর্কতা’
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আকস্মিক বন্যার ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের ৬ কোটি মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরাইলী সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ব্রিটিশ এমপিদের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুদানে ছয় মাসে অন্তত ৩৩০ শিশু হতাহত -ইউনিসেফ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় চালু
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দাবানলে পুড়ছে দক্ষিণ ফ্রান্স, ১২ হাজার মানুষকে সরিয়ে নেয়ার দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, জারি ‘লাল সতর্কতা’
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আকস্মিক বন্যার ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের ৬ কোটি মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)