ভারতের উত্তরাখ- এখনো দাবানলে জ্বলছে, সতর্কতা জারি
আল ইহসান ডেস্ক:
ভারতের উত্তরাখ- রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। রাজ্যটির ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও নন্দাদেবী জাতীয় উদ্যানসংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চল আগুনে পুড়েই চলেছে। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে এনডিটিভি জানিয়েছে, আগুন এতটাই ব্যাপক আকার ধারণ করেছে, তা এখন মহাকাশের স্যাটেলাইট ছবিতেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
দাবানল নিয়ন্ত্রণে আনতে ভারতীয় বিমানবাহিনীর চপার হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থলপথে নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে, ফলে আকাশপথেই আগুন নেভানোর চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জানুয়ারির শুরু থেকেই বিভিন্ন এলাকায় দাবানলের সূত্রপাত হয়। আবহাওয়াবিদ ও বন বিভাগের কর্মকর্তাদের মতে, চলতি শীতে হিমালয়ের এই অঞ্চলে উল্লেখযোগ্য তুষারপাত কিংবা বৃষ্টি হয়নি। দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার কারণে বনভূমির মাটি ও গাছপালা অতিরিক্ত শুকিয়ে গেছে, যা দাবানলের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এই পরিস্থিতিতে উত্তরাখ- রাজ্যের জন্য ইতোমধ্যে ১ হাজার ৬০০টিরও বেশি সতর্কবার্তা জারি করেছে ভারতের ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আবহাওয়া অনুকূলে না এলে দাবানল আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে।
আরও পড়ুন
সব ›
তুমুল তুষারঝড়ের সাথে সাথে শিলাবৃষ্টির কবরে আম্রিকার পেনসিলভেনিয়া।
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।…
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।