স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৯
, ৩০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
স্পেনের দক্ষিণাঞ্চলে উচ্চগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এ ঘটনায় আহত হয়েছে আরও বহু যাত্রী। রেল কর্তৃপক্ষ আদিফ জানায়, স্থানীয় সময় গত রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেনের পেছনের অংশ কর্দোবার কাছে লাইনচ্যুত হয়। ওই ট্রেনটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলো। লাইনচ্যুত অংশটি বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এর আগে আন্দালুসিয়া অঞ্চলের প্রধান হুয়ান মোরেনো জানায়, দুর্ঘটনায় আহত হয়ে ৭৫ জন যাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। অধিকাংশ আহতকে কর্দোবা শহরের হাসপাতালে নেওয়া হয়েছে।
স্পেনের রেড ক্রস দুর্ঘটনাস্থলের কাছে আদামুজ শহরে একটি সহায়তা কেন্দ্র স্থাপন করেছে। সেখানে জরুরি সেবাকর্মী ও স্বজনদের তথ্য সহায়তা দেওয়া হচ্ছে। রাতভর স্পেনের সিভিল গার্ড ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে কাজ করেছে। ছবিতে দেখা যায়, ট্রেনের বগিগুলো উল্টে পড়ে রয়েছে এবং ধাতব অংশগুলো দুমড়ে-মুচড়ে গেছে।
স্পেনের পরিবহনমন্ত্রী ওস্কার পুয়েন্তে গতকাল সোমবার ভোরে জানায়, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। সে ঘটনাটিকে ‘খুবই অস্বাভাবিক’ বলে বর্ণনা করে, কারণ এটি এমন একটি সমতল রেলপথে ঘটেছে, যা গত মে মাসে সংস্কার করা হয়েছিলো। সে আরো জানায়, লাইনচ্যুত হওয়া ট্রেনটি চার বছরেরও কম পুরোনো। পুয়েন্তে বলেছে, প্রথম ট্রেনটির পেছনের অংশ লাইনচ্যুত হয়ে অন্য ট্রেনটির সামনের অংশে আঘাত করে। এতে রেনফে কোম্পানির ট্রেনটির প্রথম দুটি বগি লাইনচ্যুত হয়ে প্রায় চার মিটার নিচে পড়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ওই ট্রেনটির সামনের অংশে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কত সময় লাগতে পারে-এ প্রশ্নে মন্ত্রী বলেছে, তদন্ত শেষ হতে প্রায় এক মাস সময় লাগতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভয়ানক দাবানলে পুড়ছে কানাডা। আর সেই দাবানলের ধোঁয়ায় দূষিত হয়ে আছে আম্রিকার একাধিক এলাকা।
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভয়ানক দাবানলে পুড়ছে কানাডা। আর সেই দাবানলের ধোঁয়ায় দূষিত হয়ে আছে আম্রিকার একাধিক এলাকা।
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে আম্রিকার নিউইয়র্ক।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে আম্রিকার নিউইয়র্ক।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আম্রিকার কলারোডায় দাবানলে পুড়ে ধ্বংস হওয়া এলাকা।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার কলারোডায় দাবানলে পুড়ে ধ্বংস হওয়া এলাকা।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার কলারোডায় দাবানলের ভয়াবহতা।
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আম্রিকার কলারোডায় দাবানলের ভয়াবহতা।
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভয়াবহ বন্যার কবলে তাইওয়ান।
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভয়াবহ বন্যার কবলে তাইওয়ান।
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে। বিভিন্ন স্থানে ভেঙে পড়ছে বাঁধ।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চীনে নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে। বিভিন্ন স্থানে ভেঙে পড়ছে বাঁধ।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)