ভাতার টাকা মেরে খান সমাজসেবা কর্মকর্তা, ভাগ পান চেয়ারম্যান-মেম্বারও!
রাজশাহীতে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও ওঅনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ও শিক্ষা ভাতা দেয়ার ক্ষেত্রে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। মেম্বার ও প্যানেল চেয়ারম্যানদের অনেকেই ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নিয়ে ভাতা করে দিচ্ছেন। এতে প্রকৃত ভাতাভোগীরা বঞ্চিত হচ্ছেন।
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মেম্বার শাহাদাত হোসেন। গত দুই বছরে প্রতিবন্ধী ভাতার ৯ লাখ টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন। এ বছর প্রতিবন্ধী ভাতার ১৫ লাখ টাকা পাওয়ার কথা ছিল তার। সেখানে পেয়েছেন মাত্র ৩ লাখ টাকা। বারবার সেই আক্ষেপও করছেন তিনি।
সময় সংবাদের হাতে আসা এক ভিডিওতে এসব নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। এ সময় তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের ভাতা যে মুঠোফোন নম্বরে ঢোকে এক বছর তারা এসব সিম নিজেদের কাছে রেখে দেন। বছরে জনপ্রতি ১০ হাজার ৮০০ টাকা করে প্রতিবন্ধী ভাতার টাকা নিজেরাই রেখে দেন। এরপর ভাতাভোগীদের সিম দিয়ে দেয়া হয়। সেভাবেই প্রতিবন্ধীদের সঙ্গে মৌখিক চুক্তি করেন তারা। কেউ এই চুক্তিতে রাজি না হলে প্রতিবন্ধী হলেও তাদের ভাতা দেয়া হয় না বলে জানান, মেম্বার শাহাদাত হোসেন।
তিনি বলেন, ‘সম্প্রতি স্ট্যান্ড রিলিজ হওয়া বাগমারা উপজেলার সমাজসেবা কর্মকর্তা এ বছর নিজের কাছে সিম রেখে কমপক্ষে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তার অন্যতম আরেক সহযোগী ছিলেন আরিফ হোসেন। বর্তমানে তার পোস্টিং চারঘাট উপজেলা সমাজসেবা অফিসে। এখনও তার কাছে প্রায় ১৯০ টি সিম রাখা আছে বলে জানান মেম্বার শাহাদাত।
জেলার ৯টি উপজেলায় মেম্বার, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের নিয়ে সিন্ডিকেট করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ও শিক্ষা ভাতা দেয়া হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, মেম্বাররা ৫ থেকে ১০ হাজার টাকার বিনিময়ে সুস্থ মানুষকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিচ্ছেন। বেশ কয়েকটি পল্লী ঘুরেও সমাজসেবার অধিদপ্তরের তালিকায় থাকা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৭৬১ জন শিক্ষার্থীর কোনো হদিস মেলেনি। বয়স্ক ও বিধবা ভাতা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ।
ভাতাভোগীরা যে মুঠোফোন নম্বরে টাকা পান, সেই নম্বর বছরের পর বছর ধরে নিজের কাছে রেখে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সম্প্রতি বাগমারা থেকে স্ট্যান্ড রিলিজ হয়েছেন সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান। এ কর্মকর্তার আর চাকরি আছে মাত্র তিন মাস। তিনি যেখানেই গেছেন সেখানেই প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা মেরে খেয়েছেন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বারবার অভিযোগের পরও কোনো শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ না করায় বাগমারা এসে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। প্রতিবন্ধীদের টাকা আত্মসাৎ করে গড়েছেন সম্পদের পাহাড়।
ভাতা করে দেয়ার নামে সবার কাছ থেকে ১০ হাজার টাকা করে নেন বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মেম্বার দেলোয়ার হোসেন। কেন টাকা নেয়া হয় এই প্রশ্ন করা হলে প্রথমে তিনি অস্বীকার করেন। পরে তারই গ্রামের রমজান আলীর কাছ থেকে কেন ১০ হাজার টাকা নিয়েছেন এমন প্রশ্ন করায় মুখের জবান বন্ধ হয়ে যায় তার। পরে বলেন, সমাজসেবা অফিসারদের এসব টাকা দেন তারা। তবে অভিযোগ আছে এটা কার অর্ধেক ঢুকে তাদের পকেটে আর অর্ধেক যায় সমাজসেবা কর্মকর্তাদের পকেটে।
গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘অনেকে টাকা নিলেও সবাই টাকা নেয় একথা সত্য নয়। আমার বিরুদ্ধেও যারা অভিযোগ করেছেন তারা মিথ্যা কথা বলেছেন। সরকারি বিভিন্ন সংস্থা আছে তারা তদন্ত করে দেখুন কারা এই টাকার ভাগ খায়।’
বাগমারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিনুর রহমান বলেন, ‘সম্প্রতি স্ট্যান্ড রিলিজ হওয়া আনিসুর রহমানের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এটা আমরাও শুনেছি। অনেক সুস্থ মানুষকে প্রতিবন্ধী বানিয়ে ভাতার টাকা দিয়েছেন এমন অভিযোগও আছে। আমরা সুইটি এখন খতিয়ে দেখব সরেজমিনে তদন্ত করে যারা ভাতা পাবার যোগ্য তাদেরকেই বাছাই করবেন। কারণ সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার লক্ষ্যে এসব ভাতা দেয়। এখানে অনিয়ম করা হলে বিষয়টি খুবই দুঃখজনক।’
একই রকম চিত্র সবকটি উপজেলায়। এতে সরকারি কোটি কোটি টাকা যাচ্ছে জলে। মাঠ পর্যায়ে তদারকি না থাকায় এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। বছরের পর বছর ধরে আবেদন করেও এসব ভাতা পান না যারা টাকা দেন না তারা। ভুক্তভোগীদের অভিযোগ, গ্রামের মেম্বার চেয়ারম্যানরা আগে তাদের আত্মীয়-স্বজন দেখেন। তারপর কেউ বাকি থাকলে তাদের কাছ থেকে টাকা নিয়ে ভাতা করে দেন। এমনকি অনেক মেম্বার চেয়ারম্যানরা ও প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন। অথচ তারা পুরোপুরি সুস্থ। এসব দেখার যেন কেউ নেই বলেও মন্তব্য করেন পবা উপজেলার বাসিন্দা রুবেল আলি।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘ভাতাভোগীর কাছ থেকে টাকা নেয়া ও নিয়ম লঙ্ঘন করে কাউকে ভাতা করে দেয়ার অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আমরা চাই এই কাজে আরও স্বচ্ছতা আসুক। প্রকৃত হত দরিদ্র মানুষই যাতে এই ভাতা পায় সেই নির্দেশনা দেয়া হয়েছে।
জেলে, তাঁতি, কামার, কুমার, ডোম, ক্ষুদ্র নৃগোষ্ঠীর, হরিজন পল্লীসহ পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর জন্য সরকার বিশেষ ভাতা দেয়। শুধু তাই নয় তাদের সন্তানদের পড়াশোনার জন্য শিক্ষা ভাতা দেয়া হয়। মাসে ১ হাজার থেকে পনেরশো টাকা করে ভাতা দেয়া হয় অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা ভাতা পাওয়া শিক্ষার্থীদের।
কারা এসব ভাতা পান তাদের নাম পরিচয় জানতে চাইলে এসব তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মনিরা খাতুনের কাছে এসব বিষয়ে জানতে যাওয়া হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া কথা জানান।
জেলা সমাজসেবা কার্যালয় সুত্রে জানা গেছে, ৩ মাস পর পর ১ হাজার ৯৫০ টাকা করে বয়স্ক ভাতা পান ১ লাখ ৫ হাজার ৩৩০ জন। বিধবা ভাতা পান ৪৭ হাজার ৬১৭ জন। তিন মাস পর ২ হাজার ৭০০ টাকা করে প্রতিবন্ধী ভাতা ৮২ হাজার ৯২৯ জন। এছাড়া আরও বিভিন্ন ভাতাভোগীর সংখ্যা ২ হাজার ৭৭৪ জন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উপকূল হারিয়ে বস্তিতে ঠাঁই, খুলনায় বাড়ছে বাস্তুচ্যুতদের দীর্ঘশ্বাস
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লাফিয়ে বেড়ে বিশ্ববাজারে সাত সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খাল ও চর ইজারার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা বন কর্মকতা!
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুদ্ধবিরতিকালে সামরিক সক্ষমতা আরও জোরদার, ড্রোনের উৎপাদন ৩ গুণ বাড়িয়েছে ইরান
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজের মাঝ বরাবর করিডোর চালুর লক্ষ্যে ইরান-ওমান আলোচনা, সমঝোতা কাছাকাছি
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ ঘিরে নতুন সমঝোতা চুক্তির খসড়া করছে যুক্তরাষ্ট্র-ইরান
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়া থেকে ছোড়া ২৪ ক্ষেপণাস্ত্রের সবকটিই বাধা ছাড়াই আঘাত হানল কিয়েভে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাইয়ের কৃতিত্ব নেয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবারও তিস্তার পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












