ভবদহের পানিবদ্ধতা নিরসনে ১৮ বছরে নেয়া হয় ৫ প্রকল্প, মেলেনি সুফল
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
যশোর সংবাদদাতা:
অভয়নগর উপজেলার ভবদহের পানিবদ্ধতা নিরসনে ১৮ বছরে নেয়া হয় পাঁচটি প্রকল্প। খরচের পরিমাণ অন্তত ৭০০ কোটি টাকা। কিন্তু সুফল মেলেনি ভবদহ অঞ্চলের লাখ লাখ মানুষের। নানা অনিয়ম আর একের পর এক প্রকল্পের ব্যর্থতায় আশাহত এই এলাকার বাসিন্দারা।
এক সময় ভবদহ থেকে বারোহাটি বয়ে চলা নদীর প্রস্থ ছিল দেড় থেকে দুইশ মিটার। কিন্তু এখন সেটি নেমে এসেছে মাত্র ১৫ থেকে ২০ মিটারে আর গভীরতা মাত্র ৩ থেকে ৫ ফুট। একই অবস্থা ভবদহ অঞ্চলের অন্যসব নদ-নদীরও। এতে প্রায় প্রতি বছরই নদীর দুই কূল ছাপিয়ে প্লাবিত হয় সমতল।
যেখানে সাধারণত সেচ দিয়ে ভূগর্ভস্থ পানি তুলে চাষাবাদ করা হয়, সেখানে এ অঞ্চলের কৃষকদের ফসল বাঁচাতে জমি থেকে পানি সরাতে ব্যবহার করতে হয় বৈদ্যুতিক পাম্প। এতেই আঁচ করা যায় কতটা দুর্বিষহ জীবন এখানকার বাসিন্দাদের।
নানান সময়ে লালফিতার দৌরাত্ম্য ও স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে ভবদহের পানিবদ্ধতা নিরসন হয়নি। বহুবার এই পানিবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নেওয়া হলেও নানান ফাঁকিতে ভবদহ বিল এখন যেন যশোরের মরণ ফাঁদ।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৮১ সালের পর থেকেই মূলত এই পানিবদ্ধতার শুরু। ২১টি পানিকপাটের মধ্যে ১৮টিতে পলি জমে বন্ধ হওয়ায় এখানকার নদীগুলো নাব্যতা হারিয়েছে। যদিও সাগরের লবণাক্ত পানি যাতে জনপদে আসতে না পারে এজন্য এসব পানিকপাটের প্রয়োজনীয়তাও নেহায়েত কম নয়।
টিআরএম ২০২২ সালে ভবদহের স্লুইচগেটের পাশে পাওয়ার পাম্প বসায় পানি উন্নয়ন বোর্ড। সেচ প্রকল্পের আওয়তায় এসব বসানো হলেও তেমন কোনো উপকারে আসছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
এদিকে নদী রক্ষা কমিশনের প্রধান সম্বনয়কারী জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, সেপ্টেম্বর থেকে ভবদহের আশপাশের নদীগুলোর খনন কাজ শুরু করে দিবো। কোনো জায়গায় ৩ মিটার আবার কোনো জায়গায় ৭ মিটার পর্যন্ত নদীর গভীরতা থেকে ডাউন রয়েছে। কাজেই এ অঞ্চলের পানিবদ্ধতার স্থায়ী সমাধান বেশ কঠিন হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)