ব্যয়বহুল ক্যানসার চিকিৎসা: বিকল্প অর্থায়নে বাঁচবে বহু প্রাণ
, ১৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দশে প্রতি বছর ১ লাখ ৬৭ হাজার মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হয় এবং মারা যায় প্রায় ১ লাখ সাড়ে ১৬ হাজার রোগী। বেশিরভাগ ক্যানসার রোগীর চিকিৎসা নেওয়ার আর্থিক সক্ষমতা থাকে না। ফলে অনেক ক্যানসার রোগীই বিনা চিকিৎসায় মারা যায়। এমন বাস্তবতায় ব্যয়বহুল ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে অসচ্ছল রোগীদের জন্য বিকল্প অর্থায়নের জোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ক্যানসারের মতো জটিল রোগের দীর্ঘ চিকিৎসার ব্যয় বহন করতে বেশিরভাগ পরিবারই তাদের সঞ্চিত অর্থ শেষ করে ফেলতে হয়। আবার অনেকেই বাড়িঘর, সম্পত্তি বিক্রি এবং ঋণ করতে বাধ্য হয়। ক্যানসার চিকিৎসায় অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট পরিচালিত আন্তর্জাতিক গবেষণা সাময়িকী জার্নাল অব ক্যানসার পলিসি-তে প্রকাশিত ‘বাংলাদেশে স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বর ক্যানসারের অর্থনৈতিক বোঝা’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গবেষণা থেকে জানা যায়, দেশে একজন ক্যানসার রোগীর গড়ে ১২ হাজার ১১৭ মার্কিন ডলার খরচ হচ্ছে। এই খরচ অধিকাংশ পরিবারের আর্থিক সামর্থ্যের অনেক গুণ। এতে সর্বস্বান্ত হচ্ছে বেশিরভাগ রোগীর পরিবার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশে ৩২ ধরনের ক্যানসার রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। দেশে দৈনিক গড়ে ৪৫৮ জন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন, প্রতিদিন গড়ে মারা যাচ্ছেন ৩১৯ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি ১০ লাখ মানুষের জন্য একটি করে ক্যানসার সেন্টার প্রয়োজন। সে হিসাবে বাংলাদেশে অন্তত ১৭০টি ক্যানসার চিকিৎসাকেন্দ্র থাকা দরকার, তবে বর্তমানে আছে মাত্র ২২টি, যার বেশিরভাগই ঢাকায়।
সরকারি পর্যায়ে ক্যানসার চিকিৎসার সুযোগ খুবই সীমিত। সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়। ফলে অনেকের চিকিৎসায় ভাটা পড়ে। নিম্নবিত্ত অনেক পরিবার উপায়ন্তর না দেখে মাঝপথেই চিকিৎসা বন্ধ করে দেয়।
এর সঙ্গে সুইট ও বেভারেজজাত পণ্য-যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-সেসব পণ্যের ওপরও ট্যাক্স বাড়িয়ে বাড়তি ট্যাক্সের টাকা এই ফান্ডে দেওয়া যেতে পারে। পাশাপাশি আরেকটি উৎস আছে-করপোরেট সিএসআর মানি। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান নিজেদের মতো করে সিএসআর কার্যক্রম পরিচালনা করে। কোম্পানিগুলোর সিএসআর ফান্ডের ১০/২০ শতাংশ সরকারের স্বাস্থ্য ফান্ডে দেওয়া যেতে পারে, বাকিটা তারা খরচ করবে-এমন নিয়ম করা যেতে পারে। এভাবে আমরা বিভিন্ন উপায়ে বিকল্প অর্থায়নের মাধ্যমে বছরে যদি ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা ফান্ড সংগ্রহ করতে পারি, সেই টাকা দিয়ে ক্যানসার এবং অন্যান্য ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












