ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দিল হিজবুল্লাহ যোদ্ধারা
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ব্যাপকভাবে দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলি আগ্রাসনের পর হিজবুল্লাহর পক্ষ থেকে জবাব হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এবং সাওয়ানে অঞ্চলে ইহুদিবাদীরা যে গণহত্যা চালিয়েছে তার প্রাথমিক জবাবে অধিকৃত ভূখ-ের কাইরাত শামোনা শহরে কয়েক ডজন কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে।
ইসরাইল দক্ষিণ লেবাননে আগ্রাসন চালানোর পর হিজবুল্লাহ বলেছিল, ইহুদিবাদীদের এই অপরাধযজ্ঞের জন্য মূল্য দিতে হবে। এরপরই লেবানন থেকে ইসরাইলের ভেতরে রকেট হামলা চালানো হয়।
দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায়র পর তেল আবিবের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা উচ্চারণ করেছে হিজবুল্লাহ। বলেছে, নিশ্চিতভাবে এর জবাব দেওয়া হবে।
হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এক ভাষণে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তার সংগঠন ইসরাইলবিরোধী হামলা চালিয়ে যাবে।
তিনি বলেন, “যেদিন গাজায় গুলিবর্ষণ বন্ধ হবে সেদিন আমরা উত্তর ইসরাইলে গুলিবর্ষণ বন্ধ করব।”
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।