ব্যাংক খোলা কিন্তু টাকা উধাও!
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৭ মে, ২০২৪ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আইসিবি ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখা চরম আর্থিক সংকটে ভুগছে। এমনটি জানাচ্ছেন দুর্ভোগগ্রস্ত গ্রাহকরা। দীর্ঘ প্রায় ২ মাসেরও অধিক সময় থেকে ব্যাংকে টাকা উত্তোলন করতে আসা গ্রাহকরা টাকা না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে দুশ্চিন্তায় হতাশা বাড়ছে প্রবাসী ও পর্যটন অধ্যুষিত এ জেলার গ্রাহকদের। ব্যাংকের কর্মকর্তারা নানাভাবে গ্রাহককে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। কোনো কোনো গ্রাহককে চেকের এমাউন্ট বুঝে কম করে হলেও কিছুটা অর্থ দেয়ার চেষ্টা চালাচ্ছেন। ব্যাংকের ওই শাখায় টাকা জমা নিলেও উত্তোলনে যত্ত সব ঝামেলা। পর্যাপ্ত টাকা নেই বলে চেক ফিরিয়ে দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দু’চারদিন ব্যাংকে আসা-যাওয়া করেও টাকা উত্তোলনের কোনো সুরাহা হচ্ছে না। প্রতিদিনই ভিড় বাড়ছে টাকা উত্তোলনকারী গ্রাহকদের।
গ্রাহকরা বলছেন- আমরা এই শাখার কর্মকর্তাদের সার্বিক আচরণে মনে করছি এই ব্যাংক এখন দেউলিয়া হওয়ার পথে। আমাদের জমাকৃত টাকা কীভাবে আমাদের হাতে পাবো এমন দুশ্চিন্তায় এখন রাতদিন একাকার। মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ মাহবুব ম ওই ব্যাংকের নিজ একাউন্ট থেকে ৫৫ হাজার টাকা উত্তোলনের জন্য চেক নিয়ে গেলে তাকে টাকা না দিয়েই ফিরিয়ে দেন ব্যাংক কর্মকর্তারা। কারণ হিসেবে জানান- ব্যাংকে পর্যাপ্ত টাকা নেই। তিনি ওই চেকের ছবি দিয়ে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
আইসিবি ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখায় গিয়েছিলাম টাকা উঠাতে। ব্যাংক থেকে বললো ক্যাশ সংকট। টাকা দিতে পারবে না। জানতে চাইলাম কতদিন ধরে এই অবস্থা? উপস্থিত গ্রাহকরা জানলেন দুই মাস ধরে। ব্যাংকের এক কর্মকর্তা বলেন- আমাদের কিছুই করণীয় নেই। যত পারেন বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করুন। বাংলাদেশ ব্যাংকই আমাদের এই অবস্থার মধ্যে ফেলেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলা হবে: সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কবর থেকে উঠে ঋণ নিলেন মৃত ব্যক্তিরা!
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মাত্র একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুলিশের এক সাবেক কর্মকর্তার পাচারের টাকায় অন্যদেরও বিলাসী জীবন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়া হবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংবিধান সংশোধনে অচিরেই কমিটি -চিফ হুইপ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানে গভর্নর
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না সরকার’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনদস্যু আতঙ্ক নিয়ে মৌয়ালদের যাত্রা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার, ডিজেল-অপরিশোধিত তেল আমদানির অনুমোদন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)