ব্যাংক ও আবাসন খাতে ধস: ৪ লাখ কোটি ডলার হারিয়েছে চীনের আর্থিক খাত
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ব্যাংক ও আবাসন খাতে ধসের ফলে চীনের অর্থনীতি ব্যাপক সংকোচনের মুখে পড়েছে। বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হেম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্টের হিসাবে, ব্যাংক ও আবাসন খাতে ধসের ফলে চীনের আর্থিক খাতে লোকসানের পরিমাণ দাঁড়াবে ৪ লাখ কোটি ডলারে।
সম্প্রতি মার্কিন বিনিয়োগকারী কায়েল বেস চীনের আবাসন খাতের দুর্বলতাগুলো জানায়, সাম্প্রতিক বছরগুলোয় অধিকাংশ আবাসন প্রতিষ্ঠানের মালিক হতাশার চক্রে ঘুরপাক খাচ্ছে। কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ঋণখেলাপি হয়েছে। আবাসন খাতের প্রচুর নতুন বাড়ি ফাঁকা পড়ে আছে।
একজন সাবেক চীনা সরকারি কর্মকর্তা জানায়, একসময় চীনের লক্ষ্য ছিল ৩০০ কোটি মানুষের আবাসন নিশ্চিত করা। এটাই এখন চীনের আবাসন খাতের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। অব্যবহৃত বাড়ি আবাসন খাতে বিপুল অর্থনৈতিক ক্ষতি বয়ে আনছে।
হেম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্টের চিফ ইনভেস্টমেন্ট অফিসার কায়েল বেস জানায়, আবাসন খাতের এ ক্ষতি ব্যাংক খাতের ওপর বড় প্রভাব ফেলেছে। এরই মধ্যে চীনের স্থানীয় আবাসন খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে স্থানীয় সরকারের সংশ্লিষ্ট শাখা। এ খাতের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ১৩ লাখ কোটি ডলার। যদিও এ খাতের অধিকাংশ ঋণ এরই মধ্যে খেলাপি হয়ে গেছে, যা সামগ্রিক অর্থনীতিকে ‘বামন’ করে দিয়েছে। এ পরিস্থিতির সঙ্গে যুক্তরাষ্ট্রের গ্রেট ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সঙ্গে তুলনা করা হচ্ছে। ওই সময় যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো ৭০ হাজার কোটি ডলার লোকসান করেছিল।
অর্থনীতিবিদ কায়েল বেস বলেছে, ‘আমরা মনে করি চীনা আবাসন খাত কমপক্ষে ৪ লাখ কোটি ডলার লোকসান করেছে। এটা ছিল স্থানীয় সরকারের অর্থনীতির চালিকাশক্তি। আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এ পতন কোথায় গিয়ে ঠেকবে। সম্পত্তি খাত বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে এ মুহূর্তে ব্যাংক খাতের অবস্থা কেমন। বাস্তবতা হচ্ছে বর্তমানে চীনের ব্যাংক খাত নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’
বিশেষজ্ঞরা সতর্ক করেছে যে চীনের আবাসন খাত দীর্ঘ সময়ের সংকটে পড়েছে।
একজন অর্থনীতিবিদ অনুমান করেছে যে আবাসন খাতের সংকট কাটিয়ে উঠতে চীনের এক দশক লেগে যেতে পারে। সামগ্রিকভাবে চীনের অর্থনীতি একটা গভীর ঝড়ের কবলে পড়েছে, যা প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












