ব্যবসায়ীদের এনবিআর চেয়ারম্যান: শুধুই কি গাড়ি আনবেন, বানাবেন কবে
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আমদানি নির্ভরতা কমিয়ে দেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মুহম্মদ রহমাতুল মুনিম।
তিনি বলেন, গাড়ি আনবেন (আমদানি করবেন) ই শুধু? আমরা মধ্যম আয়ের দেশে যাবো বলছি। আবার আপনারা গাড়িও আনতে থাকবেন। আপনারা গাড়ি কবে বানাবেন? ২০৩০ সাল পর্যন্ত আপনাদের সুযোগ দিচ্ছি, তাড়াতাড়ি বানান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আগারগাঁও রাজস্ব ভবনে আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীদের প্রতি তিনি এ আহ্বান জানান। গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ), চামড়া খাতের সংগঠন বিটিএ ও এলএফএমইবি নেতৃবৃন্দ প্রাক-বাজেট আলোচনায় অংশ নেয়। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মুহম্মদ রহমাতুল মুনিমের সভাপতিত্বে সভায় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বৈদ্যুতিক গাড়ির ওপর কর ছাড়ের সুবিধা দাবি করে বারভিডা। ক্রেতার প্রথম ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ চেয়েছে রিহ্যাব। ফ্ল্যাট ও প্লট রেজিস্ট্রেশনে সংশ্লিষ্ট কর ও সর্বোমোট ফি ৭ শতাংশ করা, আবাসন খাতে বিদ্যমান মূসক হ্রাস, গৃহায়ণ উদ্যোক্তাদের আয়কর হ্রাস করার প্রস্তাব দেয় রিহ্যাব। অন্যদিকে গরু, মহিষের গোশত আমদানিতে উচ্চ হারে শুল্ক-কর আরোপ, সুপারাইজড বন্ডের আদলে বিশেষ ব্যবস্থায় কেমিক্যাল আমদানির সুযোগ চেয়েছে বিটিএ।
বিজ্ঞাপন
সবার প্রস্তাব শুনে এনবিআর চেয়ারম্যান বলেন, অ্যাসেম্বলিং করার শিল্প নিয়ে যদি বসে থাকি তাহলে গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পারবো? সেই জায়গা আমাদের মাথায় রাখতে হবে। একসময় টেলিভিশন আনতে আনতে (আমদানি করতে) টেলিভিশন বানানো শুরু হয়ে যায়। আপনারা গাড়ি আনতে আনতে গাড়ি বানাচ্ছেন কবে? আমরা গ্র্যাজুয়েশন করবো, উন্নত দেশ হবো, ইমপোর্ট করবো কিংবা পুরাতন গাড়ি আমদানি করবো- সেটা কেন হবে। চ্যালেঞ্জ আনেন (গ্রহণ করেন), দুই একজন এগিয়ে আসেন, নতুন গাড়ি বানান। সেই গাড়ি আমরা রফতানি করবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












