ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: ছাত্রদল থেকে অপু দাসকে আজীবন বহিষ্কার
, ১৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৩ জুলাই, ২০২৫ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকা-ের ঘটনায় ছাত্রদলের মহানগর দক্ষিণ শাখার অধীনস্থ চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব অপু দাসকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
গত জুমুয়াবার (১১ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপু দাসকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
এতে আরও বলা হয়েছে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দিয়েছেন।
একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপু দাসের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ এবং অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)