বোরো উৎপাদন: তাপপ্রবাহ-অনাবৃষ্টিতে বাড়ছে ব্লাস্টের ঝুঁকি
, ১১ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৭ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
কয়েক মাস ধরেই দেশে বৃষ্টিপাত নেই। তাপমাত্রাও বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গত ২ এপ্রিল থেকে পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বিরাজ করার কথা বলা হয়েছে।
গ্রীষ্মের শুরুতেই এমন তাপপ্রবাহ বোরো ধানে ব্লাস্ট রোগ সংক্রমণের ঝুঁকি তৈরি করেছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা অনুযায়ী ধানের ফলন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
দেশের ধান উৎপাদনের সবচেয়ে বড় জোগান আসে বোরো মৌসুম থেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) তথ্যমতে, এ বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ কোটি ২৬ লাখ টন। আর এবার বোরো আবাদ করা হবে ৫০ লাখ হেক্টর জমিতে। ফলনের লক্ষ্যমাত্রা হেক্টরপ্রতি ৪.৪৬ টন। আবাদকৃত জমিতে ধানের শীষ ধরতে শুরু করেছে।
এরই মধ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পক্ষ থেকে তাপপ্রবাহ থেকে ধান রক্ষায় আগাম সতর্কতা দিয়ে বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছে। এতে তাপপ্রবাহের কারণে বেশি ঝুঁকিপূর্ণ জেলার একটি তালিকা দেয়া হয়েছে। জেলাগুলো হলো টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ ও যশোর।
বুলেটিনে তাপপ্রবাহের কারণে ধানের ক্ষতি রোধে জমিতে সর্বদা ৫-৭ সেন্টিমিটার পানি ধরে রাখার পরামর্শ দেয়া হয়েছে। জমিতে যেন কোনোভাবেই পানির ঘাটতি না পড়ে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। চলমান তাপপ্রবাহে ধানের শীষ ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ায় আশঙ্কা প্রকাশ করা হয়। আর আক্রান্ত হলে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই বিকালে ৫ শতাংশ জমির জন্য ১০ লিটার পানিতে ৮ গ্রাম ট্রুপার বা ৬ গ্রাম নেটিভো মিশিয়ে স্প্রে হিসেবে পাঁচদিনের ব্যবধানে দুবার ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, অনাবৃষ্টি ও তাপমাত্রা বাড়ায় ব্লাস্টের ঝুঁকি বাড়ছে। ব্লাস্ট হয়ে গেলে বৃষ্টির পরও তা ছড়িয়ে পড়তে পারে। তখন ধানের চিটা বাড়বে। তাই আগাম ব্যবস্থা হিসেবে ওষুধ ছিটাতে হবে। আবার এখন কালবৈশাখী ঝড় হলেও ধানগাছ হেলে পড়তে পারে। এতে গাছের পাতা ঝরা রোগ দেখা দিতে পারে। তাই কৃষকদের এখন সচেতন হতে হবে।
কৃষির বাজার বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ খরায় এবার ঠিকভাবে সেচও দেয়া যাচ্ছে না। কারণ একদিকে বিদ্যুৎ বিভ্রাট, অন্যদিকে জ্বালানি তেলের দাম বেশি। বালাইনাশকের দামও কয়েক গুণ বেশি। তাই তা খুব বেশি ব্যবহার করা যায়নি। সারের দাম বেশি থাকায় বেশি ব্যবহার হয়নি। তাই ব্লাস্ট হলে উৎপাদন ব্যাহত হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












