বেশি মজুরিতেও মিলছে না পাট কাটার শ্রমিক
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯২ শামসী সন , ২৮ জুলাই, ২০২৪ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ফরিদপুর সংবাদদাতা:
চলছে ধান লাগানো ও পাট কাটার মৌসুম। এ অবস্থায় শ্রমিক সংকটে পড়েছেন ফরিদপুরের কৃষকরা। অন্য সময়ের চেয়ে বেশি মজুরিতেও পাওয়া যাচ্ছে না শ্রমিক। ফরিদপুরে ‘জনের হাটে’ গিয়ে দেখা দিয়েছে এমন চিত্র।
শহরের পশ্চিম গোয়ালচামট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত এই হাট। হাটটির মূল নাম ‘মিজান নগর কৃষাণ হাট’। স্থানীয়দের কাছে ‘জন হাট’ হিসেবে পরিচিত।
মূলত ফরিদপুরসহ অত্র অঞ্চলে শ্রমিকের চাহিদা বেশি থাকে। বিশেষ করে ফসল রোপণ ও কাটার সময়। সেই প্রয়োজন থেকেই গড়ে ওঠে হাটটি।
হাট কর্তৃপক্ষ জানায়, বর্তমানে চলছে পাট কাটা ও রোয়া ধান লাগানোর মৌসুম। প্রতিদিন গড়ে এ হাটে কমপক্ষে ৮০০ শ্রমিকের চাহিদা। কিন্তু গত কয়েকদিনের চলমান পরিস্থিতির কারণে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এই হাটে বেশিরভাগ শ্রমিক আসেন ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুরসহ উত্তরবঙ্গের অন্যান্য জেলা থেকে।
এসব শ্রমিকদের নিয়ে যান ফরিদপুরসহ আশপাশের জেলা- মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুরের কৃষকরা। এই হাটকে ঘিরে শুধু মানুষের কর্মসংস্থান তৈরি হয়নি, গড়ে ওঠেছে দোকানপাট। এসব দোকানে নাস্তা, দুপুরের খাবার, পুরোনো জামা-কাপড়, কৃষি কাজের কাচি, দা, নিড়ানিসহ নানা সরঞ্জাম বিক্রি হয়। তবে বর্তমানে মানুষ কম থাকায় দোকানগুলো প্রায় ক্রেতা শূন্য।
সরেজমিনে দেখা গেছে, স্বাভাবিক সময়ে হাটটিতে যেখানে দেড় থেকে দুই হাজার মানুষের আনাগোনা থাকে, সেখানে এখন দুইশর মতো মানুষের আনাগোনা। তাও শ্রমিক নিতে আসা মানুষের সংখ্যা বেশি।
পৌরসভা থেকে ইজারা নিয়ে এই হাট পরিচালনা করেন বাবু শেখ। প্রতিজন শ্রমিকের কাছ থেকে ১০ টাকা করে নেন তিনি।
বাবু শেখ বলেন, বর্তমানে হাটে শ্রমিকের সংকট। শ্রমিক কম থাকায় তাদের মজুরি চড়া। অনেক গেরস্ত পাঁচশো টাকার শ্রমিক ৭০০-৮০০ টাকায় কিনে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)