বেমেছাল তাক্বওয়া
হযরত ইমামে আ’যম আবূ হানীফা রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। তাই উনাকে প্রচুর আর্থিক লেনদেন করতে হতো। অধিকাংশ শহর-নগরে উনার কাজ-কারবার ছিল, ফলে বহু লোকজনের সাথে যোগাযোগ ঘটতো। তিনি সদা-সর্বদা সতর্ক থাকতেন, যাতে উনার উপার্জিত আয়ে কোনভাবেই এক পয়সারও হারাম মাল মিশ্রিত না হয়। কেননা, এক পয়সা হারাম মাল ভক্ষণ করলে চল্লিশ দিনের ইবাদত কবুল হয় না। উনার পরহেযগারী বা তাক্বওয়া কেমন ছিল তার একটি দৃষ্টান্ত কিতাবে বর্ণিত রয়েছে।
একদা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি উনার এক কর্মচারীর নিকট কতিপয় থান কাপড় প্রেরণ করলেন এবং প্রেরণ করার সময় জানিয়ে দিলেন যে, সেই থান কাপড়ের মধ্যে একটিতে ত্রুটি রয়েছে। সুতরাং কর্মচারী যেন সেই থান কাপড় বিক্রয় করার সময় ক্রেতাকে কাপড়ের ত্রুটিটি দেখিয়ে দেয় এবং এর জন্য কম মূল্য গ্রহণ করে। কিন্তু কর্মচারী হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি উনার নির্দেশ ভুলে গেলো এবং ক্রেতাকে কাপড়ের ত্রুটি না দেখিয়ে সেটি বিক্রয় করে ফেললো। হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি যখন বিষয়টা জানতে পারলেন, তখন খুব আফসোস করলেন এবং বিক্রিত সমস্ত থান কাপড়ের মূল্য ত্রিশ হাজার দিরহাম পুরোটাই দান করে দিলেন। সুবহানাল্লাহ!
ইনশাআল্লাহ চলবে।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য