স্বচক্ষে দেখা কিছু কথা:
বেমেছাল ইলমুত তীব্ব (অতুলনীয় চিকিৎসা জ্ঞান)
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ সাদিস, ১৩৯২ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
আমি একদিন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ছোহবত মুবারকে যিকির দেখাতে গিয়েছিলাম। কয়েকজন ছাত্রী পীরবোন যিকির দেখানোর পর আমিও যিকির দেখালাম। যিকির দেখানোর পর আমি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে বললাম, ‘আম্মাজী! আমার শরীরে অনেক এলার্জী। আবার অনেক জায়গায় দাদ আছে। এগুলো অনেক চুলকায়। স্কীনের ডাক্তার দেখিয়েছি কিন্তু তাতেও কমে না। তখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি আমাকে বললেন, “এগুলোর জন্য কাঁচা হলুদ খাবে। হলুদ খেলে চুলকানি কমে”। তখন আমি আমার হাত উনাকে দেখালাম এবং বললাম, ‘এখানেও চুলকানি আছে’। তিনি বললেন, “ইশ!” আমি বললাম, ‘এগুলো অনেক চুলকায়, কাপড় ধুলে অনেক ব্যথা পাই আবার খাবার খেলেও জ্বলে’। তখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি আমাকে বললেন, “এগুলো এভাবে করতে হয় না। কতগুলো গ্লাভস পাওয়া যায়। ঐগুলো পরে কাজ করবে”। পাঠক! একটু চিন্তা করুন, কত মমতায় ভরা উনার অন্তর! তিনি এত আদর-যতœ করে, মমতামাখা কথাগুলো বললেন! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি যখন আমাকে কথাগুলো বলছিলেন তখন আমার যে কেমন খুশি লেগেছিলো, তা ভাষায় বুঝাতে পারবো না। কারণ কেউই এর পূর্বে এত আদর-সোহাগ দিয়ে বুঝিয়ে দেয়নি। যাই হোক, তারপর সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বললেন, “যে জায়গায় দাদ আছে সেখানে পড়া তেল লাগিয়ে রোদে বসে থাকলে কমতো। তারপর বললেন, ভিটামিন-ডি মলম পাওয়া যায়। ভিটামিন-ডি মলম লাগাতে হবে, ভিটামিন-ডি খেতেও হবে। রোদের অভাবে এগুলো হয়ে থাকে”। আমি বললাম, ‘আম্মাজী! হলুদ কিভাবে খাবো?’ তিনি বললেন, “বেটে রস করেও খেতে পারো আবার চিবিয়েও খেতে পারো”। আমি বললাম, ‘আম্মাজী! রাতে যখন সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ শেষ হয় তখন তো সবাই ঘুমাতে যায়। তখন কি বাটতে পারবো? তখন তিনি বললেন, “সকালে খালি পেটে খেলে ভালো হয়”। আমি আবার জিজ্ঞাসা করলাম, ‘চিবিয়ে খাবো? তিনি বললেন, “হ্যাঁ, চিবিয়ে খেলে ভালো। তাহলে আর বাটাবাটির ঝামেলা হবে না। একটু হলুদ খেয়ে একটা বিস্কুট খেলে আর এত খারাপ লাগবে না”।
পাঠক! আপনারা কি কিছু উপলব্ধি করতে পারছেন? তিনি কত দয়ালু ও মমতাময়ী! কোনটা ভালো, কোনটা খারাপ তাও তিনি বলে দিলেন। কোন ডাক্তারও কখনো এভাবে বলতো না। তিনি সবকিছু ভালো ভাবে বুঝিয়ে দিলেন। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি এমন মা যিনি আমাদেরকে সমস্ত প্রকার রোগ-শোক, বিপদ-আপদ, বালা-মুছীবত সমস্ত কিছু দূর করে দেন। এগুলো থেকে কিভাবে শিফা লাভ করতে হয় তাও তিনি বলে দেন।
প্রিয় পাঠক পাঠিকাগণ! আপনারা হয়তো আমার এই বিষয়টা পড়ে বলবেন, এটা খুব সামান্য বিষয়। কিন্তু আসলে এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যা নিজের চোখে দেখা ছাড়া অনুধাবন করা সম্ভব নয়।
পাঠক! আপনারা কি এই বিষয়টা লক্ষ্য করছেন? সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি কতটা ইলম মুবারক উনার অধিকারী! তিনি আমাকে যেসব টিপসগুলো দিয়েছেন সেটা আজ পর্যন্ত কোনো বিশেষজ্ঞ ডাক্তারও দেয়নি। শুধু আমি নই এমনই আরও অসংখ্য পীরবোন আছেন যারা উনার নিকট দোয়া মুবারক চেয়ে অনেক কঠিন রোগ থেকে শেফা লাভ করেছেন।
-আহমাদ মারইয়াম (আমানবাড়িয়া)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হয়ে বদ আমল করার কারণে মানুষকে পরকালে পাকড়াও হতে হবে (২)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত রমাদ্বান শরীফ মাস হচ্ছে তাক্বওয়া হাছিলের মাস, নেক দোয়া করার মাস এবং কাফির মুশরিকদের বিরুদ্ধে বেশী বেশী বদ দোয়া করার মাস
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৯)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহিলা জামায়াতের ব্যাপারে বাতিলপন্থীদের সুস্পষ্ট মুনাফিকীর নমুনা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের জন্য মসজিদে নামায নিষিদ্ধ হওয়ার কারণে ঘরেই ই’তিকাফ করতে হবে
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












