বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানি ৭ কোটি ৬৪ লাখ ডলার বিনিয়োগ করবে
চীনা কোম্পানি মিংডা (বাংলাদেশ) নিউ ম্যাটেরিয়াল কোম্পানি লিমিটেড বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের লক্ষ্যে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৭ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।
বেপজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য এ পর্যন্ত চুক্তি স্বাক্ষরকৃত প্রতিষ্ঠানসমূহের মধ্যে একক কোন কোম্পানির এটিই সর্বোচ্চ প্রস্তাবিত বিনিয়োগ।
এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সাথে আজ ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
বেপজা অর্থনৈতিক অঞ্চল তথা বাংলাদেশকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় বেপজার নির্বাহী চেয়ারম্যান মিংডা (বাংলাদেশ)-কে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইপিজেডে কারখানা স্থাপনের ক্ষেত্রে বেপজা মূলত তিনটি বিষয়কে প্রাধান্য দেয় যেমন- বৈচিত্র্যময় পণ্য, বিনিয়োগের পরিমাণ এবং কর্মসংস্থান। জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে কারখানা নির্মাণকাজ দ্রুত শুরু করার জন্য তিনি মিংডা (বাংলাদেশ)-কে আহ্বান জানান।
মিংডা (বাংলাদেশ) নিউ ম্যাটেরিয়াল কোম্পানি লিমিটেডের পরিচালক হুয়াং শাংওয়েন বলে, চীনে তাদের বেশকিছু কারখানা রয়েছে। চীনে শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে তারা বাংলাদেশে কারখানা স্থাপন করছে। শাংওয়েন বলেন, তারা মূলত বিভিন্ন প্রকার আর্টিফিসিয়াল ফ্যাব্রিক উৎপাদন করবে। এ কারখানার সাফল্যের উপর ভিত্তি করে সে বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেন। সে আরও বলেছে, পরিবেশ এবং নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা অতি শীঘ্রই কারখানা নির্মাণ কাজ শুরু করবো এবং এ বছরের শেষ নাগাদ উৎপাদন কার্যক্রম শুরু করবো।’
মিংডা (বাংলাদেশ) ইমিটেশন সিল্ক কটন, টাইল কটন, নিডল পাঞ্চড কটনসহ বিভিন্ন ধরনের কটন প্রডাক্টস, জিও টেক্সটাইল, আর্টিফিসিয়াল ফেব্রিকসহ বিভিন্ন ধরনের আর্টিফিসিয়াল বা ম্যান-মেইড ফ্যাব্রিক, বিভিন্ন হসপিটাল প্রডাক্টস এবং জিও ব্যাগ, নন ওভেন ব্যাগসহ বিভিন্ন ধরনের ব্যাগ ও প্যাকেজিং সামগ্রী প্রস্তুত করবে। প্রতিষ্ঠানটিতে ২৮৩০ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য, বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে মিংডা (বাংলাদেশ) সহ মোট ২১টি দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করলো বেপজা। প্রতিষ্ঠানসমূহের মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৫০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।