নবরূপে এসেছে আষাঢ়স্য প্রথম দিবস
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৭ জুন, ২০২৩ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
গ্রীষ্মে পুড়ে চৌচির হওয়া বাংলার মাঠঘাট ভিজিয়ে ফসলের উপযোগী করে তোলে বর্ষা। প্রকৃতিতে দেখা দেয় সৃষ্টির অপার সম্ভাবনা। কিন্তু বর্ষার সেই অঝোরধারার বৃষ্টি-বাদল এখন আর নেই। বরং আষাঢ়েও প্রচ- খরতাপে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে এখন বরফ গলছে উত্তর মেরুতে। উচ্চতা বাড়ছে সাগরের। উপযোগিতা হারাচ্ছে পৃথিবী। বাংলাদেশও তার বাইরে নয়। এখানে তাই আষাঢ়কে দেখা যাচ্ছে, নতুন রূপে দেখা দিতে।
প্রসঙ্গত, পানিবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ১০টি দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা চলতি বছরের ২১ এপ্রিল ‘স্টেট অব দ্য গ্লোবাল ক্লাইমেট-২০২২’ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, পাল্টে যাচ্ছে ঋতু-প্রকৃতি। ২০২২ সালে পর্বত শৃঙ্গ থেকে সমুদ্রের গভীরতা পর্যন্ত পানিবায়ু পরিবর্তন অব্যাহত রয়েছে। খরা, বন্যা এবং তাপপ্রবাহ প্রতিটি মহাদেশের সম্প্রদায়কে প্রভাবিত করছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পানিবায়ু মহাশাখার বিভাগীয় প্রধান সাঈদ আহমদ চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এবারের মৌসুমি বায়ুর সেটআপ যথাসময়ে হয়েছে। বিগত ৪০ বছরের ইতিহাসে দেখা গেছে, বাংলাদেশে ৯১ শতাংশ বর্ষা মৌসুম শুরু হয় জুন মাসে। ৫ শতাংশ অর্থাৎ মাত্র দুই বছর (১৯৯৯ ও ২০০৯) বর্ষা শুরু হয়েছে মে মাসে। এবার মৌসুমি বায়ু শুরুর কথা ছিল জুনের দ্বিতীয় সপ্তাহে। ৮ জুন মৌসুমি বায়ু টেকনাফ হয়ে দেশে প্রবেশ করে ও ১২ জুন পর্যন্ত সারা দেশে বিস্তার লাভ করেছে।
তিনি বলেন, ২০১৯ ও ২০২০ সালে বাংলাদেশে মৌসুমি বায়ু প্রবেশ করেছিল ৮ জুন, ২০২১ সালে ৬ জুন ও ২০২২ সালে ৩১ মে।
তিনি আরও বলেন, এখন আবহাওয়া ও পানিবায়ু পরিবর্তনের কারণে যা যখন হওয়ার কথা, তা তখন অর্থাৎ যথাসময়ে হচ্ছে না। শীতের সময় শীত হচ্ছে না, আবার যখন হচ্ছে তখন দীর্ঘ সময় ধরে হচ্ছে। বৃষ্টির অবস্থাও এমন। দাবদাহ হচ্ছে দীর্ঘ সময় ধরে। অর্থাৎ ঋতু পরিবর্তনের প্রভাব পড়ছে। এটি শুধু আমাদের দেশে নয়, বরং বিশ্বব্যাপীই হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)