বেনাপোল এক্সপ্রেস ট্র্যাজেডি ‘মানবতা বিরোধী অপরাধ’ -পররাষ্ট্রমন্ত্রী
, ২৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ সামিন, ১৩৯১ শামসী সন , ০৭ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানো হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এতে চারজন নিহত হওয়ার বিষয়টিকে ক্ষমার অযোগ্য ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক বিবৃতিতে বলেন, এই নিন্দনীয় ঘটনা নিঃসন্দেহে যারা বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে সাজিয়েছে, তা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের একেবারে হৃদয়ে আঘাত করেছে।
ড. মোমেন বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের ঠিক এক দিন আগে এই ট্র্যাজেডি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উৎসব, নিরাপদ ও নিরাপত্তাকে বাধাগ্রস্ত করার আসল অভিপ্রায় প্রদর্শন করে।
বিবৃতিতে বলা হয়েছে, একটি ট্রেনে আগুন দেয়ার এই ইচ্ছাকৃত কাজ, যেখানে নিরপরাধ যাত্রীরা অকল্পনীয় আতঙ্কের শিকার হয়েছিল এবং মানুষদের জীবন্ত পুড়িয়ে মারার ক্ষমার অযোগ্য দৃশ্য সহ্য করতে বাধ্য হয়েছিল, এটি একটি সম্পূর্ণ জঘন্য কাজ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করার এই নির্মম প্রচেষ্টা আমাদের গণতন্ত্রের চেতনা এবং আগামী নির্বাচনে আমাদের উৎসাহী নাগরিকদের অংশগ্রহণের প্রতি চরম অবমাননা।
তিনি বলেন, ট্রেনে আগুন লাগানোর এই কাজ, ভেতরে মানুষ পুড়িয়ে মারার মতো সহিংসতার নমুনা বাংলাদেশ এর আগেও প্রত্যক্ষ করেছে।
ড. মোমেন আরো বলেছেন, এটি আমাদের সমগ্র সমাজ এবং প্রকৃতপক্ষে সমগ্র বিশ্বের বিবেককে হতবাক করেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এই জঘন্য অপরাধের অপরাধীদের খুঁজে বের করতে কোনো কার্পণ্য করবো না। প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে এবং দেশের আইন অনুযায়ী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টি-ঢলে ২০ হাজার কৃষকের শতকোটি টাকার ধান পচে নষ্ট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)