বৃষ্টির অজুহাতে কেজিতে ১৫-২০ টাকা বাড়লো সবজির দাম
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৩ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
রাজধানীর বাজারগুলোতে গত দুদিনের ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। দুয়েকটি সবজি ছাড়া বেশিরভাগ সবজি কেজিতে প্রায় ১৫-২০ টাকা দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
কারণ হিসেবে বৃষ্টিকেই দুষছেন তারা। তবে এটাকে বিক্রেতাদের অজুহাত হিসেবে দেখছেন ক্রেতারা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, বর্তমানে প্রতিকেজি বরবটি ৯০ টাকা, গোল বেগুন ৮০-৮৫ টাকা, লম্বা বেগুন ৫৫-৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ঝিঙা ৬০-৬৫ টাকা, ধুন্দল ৭০ টাকা, পটল ৫০ টাকা, শসা ৭০-৭৫ টাকা, কচুর মুখি ৭০-৮০ টাকা, লতি ৭০-৭৫ টাকা, পেঁপে ৪০-৪৫ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, পাকা টমেটো ২৩০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, গাজর ১৩০ টাকা, শিম ২০০-২১০ টাকা, কাঁচামরিচ ১৮০ টাকা, উস্তা ও করলা ৮৫-৯০ টাকা, মুলা ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিপিস ফুলকপি ৩০-৪০ টাকা, বাঁধাকপি ৩৫-৫০ টাকা, কাঁচাকলার হালি ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বৃষ্টির কারণে মাঠে সবজি নষ্ট হওয়ায় এবং বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে দাবি করছেন বিক্রেতারা।
জাকির হোসেন নামে কারওয়ান বাজারের এক সবজি বিক্রেতা বলেন, বর্তমানে সবজির দাম কিছুটা বেশি। বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে। যার কারণে বাজারে সবজির সরবরাহ কম। দামও তুলনামূলক বেশি। গত দুদিনে কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে সব সবজির দাম।
তিনি বলেন, আজ পাকা টমেটো আর কাঁচামরিচের দাম কিছুটা কম। গত রোববার (১৩ আগস্ট) প্রতিকেজি পাকা টমেটো ৩০০ টাকা ও কাঁচামরিচ ২২০ টাকা বিক্রি করেছি। বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত সবজির দাম আর কমবে না। বৃষ্টি বন্ধ হওয়ার এক সপ্তাহ পর থেকে সবজির দাম কমতে পারে।
একই কথা বলছেন আলমগীর নামে আরেক বিক্রেতা। তিনি বলেন, বৃষ্টির কারণে এক ধাক্কায় সবজির দাম অনেকখানি বেড়েছে। এ ধাক্কা ১৫ দিন থাকবে। তারপর বৃষ্টি বন্ধ হলে দাম কমতে পারে।
তবে ক্রেতারা বলছেন, বৃষ্টি শুধু অজুহাত। বিক্রেতারা সুযোগ পেলেই নিজ থেকে দাম বাড়িয়ে দেয়।
মামুন হোসাইন নামে এক বেসরকারি চাকরিজীবী বলেন, আমাদের দেশের সমস্যা যেখানে উৎপাদন হয়, সেখান থেকে কোনো একটি জিনিসের দাম বাড়তে পারে বললেই দোকানে সঙ্গে সঙ্গে দাম বেড়ে যায়। এরপর আর কমে না। এজন্য রোদ-বৃষ্টি লাগে না। এখন সবজির দাম বাড়ার পেছনে বিক্রেতারা বৃষ্টিকে দায়ী করছেন। কিন্তু এটা শুধু তাদের অজুহাত। তারা মানুষের কথা ভাবে না ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












