বুধ ও শুক্রের মাঝখানে ঘুরছে রহস্যময় গ্রহাণু
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
জ্যোতির্বিজ্ঞানীরা সূর্যের কাছাকাছি এক নতুন গ্রহাণু আবিষ্কার করেছে। এর নাম ২০২৫ এসসি৭৯। প্রায় ৭০০ মিটার ব্যাসের এই গ্রহাণুটি শুক্রগ্রহের কক্ষপথের ভেতর ঘুরছে এবং মাত্র ১২৮ দিনে সূর্য প্রদক্ষিণ সম্পন্ন করে। এ পর্যন্ত জানা গ্রহাণুগুলোর মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম বলে জানিয়েছে গবেষকরা।
এই গ্রহাণুটি প্রথম শনাক্ত করা হয় যুক্তরাষ্ট্রের কার্নেগি ইনস্টিটিউশন থেকে। সেখানকার বিজ্ঞানীরা চিলির ব্লাঙ্কো ৪ মিটার টেলিস্কোপের ডার্ক এনার্জি ক্যামেরা ব্যবহার করে গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এটি পর্যবেক্ষণ করে। পরে জেমিনি ও মাগেলান টেলিস্কোপে পাওয়া তথ্য দিয়ে এর অস্তিত্ব নিশ্চিত করা হয়।
গ্রহাণুটি বুধগ্রহের কক্ষপথও অতিক্রম করে। তবে এটি পৃথিবী থেকে সাধারণত দেখা যায় না। কারণ এটি সবসময় সূর্যের তীব্র আলোয় থাকে। এ ধরনের গ্রহাণুকে বলা হয় ‘টুইলাইট অ্যাস্টেরয়েড’। এগুলো কেবল ভোর বা গোধূলির সময়- যখন সূর্য ওঠার বা অস্ত যাওয়ার মুহূর্তে আকাশ কিছুটা অন্ধকার থাকে তখন দেখা যায়।
গবেষকরা বলেছে, সবচেয়ে বিপজ্জনক গ্রহাণুই সবচেয়ে কঠিনভাবে শনাক্ত করা যায়। সাধারণত রাতের অন্ধকারে গ্রহাণু খুঁজে পাওয়া সহজ। কিন্তু সূর্যের কাছাকাছি থাকা এই টুইলাইট গ্রহাণুগুলো কেবল নির্দিষ্ট সময়েই দেখা যায়। যদি কোনোভাবে এগুলো পৃথিবীর কক্ষপথের দিকে টেনে নেয় (অর্থাৎ গ্রহের মহাকর্ষীয় প্রভাব), তাহলে পৃথিবীর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
বর্তমানে ২০২৫ এসসি৭৯ সূর্যের পেছনে অবস্থান করছে। ফলে এটি এখন কোনো টেলিস্কোপ দিয়েই দেখা সম্ভব নয়। গবেষকদের আশা, পরবর্তী পর্যবেক্ষণে এই গ্রহাণুর উপাদান, সূর্যের কাছের প্রচ- তাপমাত্রায় কিভাবে এটি টিকে থাকে এবং এর উৎপত্তি কোথায়-এসব বিষয়ে নতুন তথ্য জানা যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)