বুটেক্স শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে পুলিশ পরিচয়ে প্রতারণা
, ০৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ রবি, ১৩৯৪ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) একাধিক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা পুলিশ পরিচয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রতারকচক্র শিক্ষার্থীদের মাদকসহ গ্রেপ্তার, থানায় নিয়ে যাওয়া কিংবা ক্যাম্পাস বা হল থেকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে তাদের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আসহান খান সাম্য বলেন, ‘৪ সেপ্টেম্বর রাতে আমার বাবার মুঠোফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল করা হয়। ওই ব্যক্তি নিজেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে জানান, আমাকে ও আমার ব্যাচমেট সুমন সরকারকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে এবং আমাদের দ্রুত আদালতে পাঠানো হবে বলে জানায়। প্রথমে বিষয়টি বাবা বিশ্বাস না করলেও ফোনে আমার কান্নার মতো একটি কণ্ঠ শোনানো হলে বাবা আতঙ্কিত হয়ে পড়েন।’
আসহানের দাবি, ওই কণ্ঠ তার ছিল না। তিনি আরও জানান, ‘একপর্যায়ে প্রতারকচক্র ২৫ হাজার টাকা দাবি করলে আমার বাবা পাঁচ হাজার টাকা পাঠান। পরে আমার সঙ্গে মুঠোফোনে কথা হলে বাবা বিষয়টি প্রতারণা হতে পারে বলে বুঝতে পারেন। এরপর আর বাবা তাদের টাকা পাঠাননি এবং প্রতারকদের পক্ষ থেকেও আমার বাবার সঙ্গে আর যোগাযোগ করা হয়নি।’
অন্যদিকে এনভায়রমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ধর্ম দত্তও একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘গত মাসে দুপুরে একজন ব্যক্তি আমাকে ফোন করে নিজেকে পুলিশের সদস্য পরিচয় দেন। জাল টাকা লেনদেনের অভিযোগে আমাকে গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়। তখন আমি ওই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করি যে তিনি ভুল নম্বরে যোগাযোগ করেছেন। পরে ওই ব্যক্তি আমার হোয়াটসঅ্যাপে কয়েকটি নথি পাঠান। এর মধ্যে তার কথিত পুলিশ পরিচয়পত্র ও একটি অভিযোগপত্র ছিল। এসব দেখে আমি ভয় পেয়ে যাই। একপর্যায়ে আমাকে ২৭ হাজার টাকা দিতে বলা হয় এবং টাকা না দিলে হল থেকে গ্রেপ্তারের ভয় দেখানো হয়। পরে ওই ব্যক্তির দেয়া নির্দেশনা অনুযায়ী বিকাশের মাধ্যমে ২৭ হাজার টাকা পাঠাই তাদের। পরে বিষয়টি আমি আমার বন্ধুুদের জানালে বুঝতে পারি প্রতারণার শিকার হয়েছি।’
একই ধরনের প্রতারণার চেষ্টা করা হয়েছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সুদীপ্ত দাশের পরিবারের সঙ্গেও। তার মায়ের মুঠোফোনে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে নিজেকে ঝিনাইদহ থানার কর্মকর্তা (ওসি) পরিচয় দেয়া হয়। সেইসময় প্রতারকচক্র তার ছেলের জামিনের জন্য ১০ হাজার টাকা দাবি করে। সেসময় তিনি ছেলের সাথে যোগাযোগ করলে জানতে পারেন তার ছেলে গ্রেপ্তার হননি। ফলে তিনি টাকা পাঠানো থেকে বিরত থাকেন।
ভুক্তভোগীদের ধারণা, তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে এসব প্রতারণা করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য কীভাবে প্রতারকদের কাছে গেল, তা খতিয়ে দেখার দাবি জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে বুটেক্সের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, ‘শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্যসমূহ যথাযথভাবে সংরক্ষণ করা হয়। তাই তথ্য বাইরে প্রকাশের সুযোগ নেই।’ থানায় অভিযোগ করার ক্ষেত্রে শিক্ষার্থীদের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এক পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। পরবর্তীতে অভিযোগ পেলে আইনগত সহায়তা দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি প্রতারণাচক্রের হাত থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












