বিশ্ব র্যাংকিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়
, ১৭ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে গত বছরের তুলনায় ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৮০১ থেকে ১০০০ এর মধ্যে। এর মাধ্যমে আবারও বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্থান ধরে রেখেছে দেশের প্রাচীনতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
গত বুধবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।
এ র্যাংকিংয়ে বিশ্বের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০০১-১২০০ এর মধ্যে। নতুন সূচকে বিশ্ববিদ্যালয়টির অবস্থান উন্নতি হয়েছে গবেষণার পরিবেশ, গবেষণার মান এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী এ বছর ঢাবির গবেষণার পরিবেশ সূচকে ১০.৩ থেকে বেড়ে হয়েছে ১৩.৩, গবেষণার মান সূচকে ৬৭.২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৬.৫, শিল্পক্ষেত্রের সহযোগিতায় ২১.৪ থেকে বেড়ে হয়েছে ৩৩.২, শিক্ষা সূচকে বর্তমান পয়েন্ট ১৭.৭, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট ৪৫।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস র্যাংকিংয়েও দেশসেরা অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিউএস র্যাংকিংয়ে এ বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৮৪তম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)