বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ রবি, ১৩৯৪ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থানের প্রতিবেদন প্রকাশের পর চলতি মাসেই ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন পূর্বাভাস জোরালো হতেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে গেছে। মুদ্রানীতির ভবিষ্যৎ গতিপথের পূর্বাভাস পেতে বিনিয়োগকারীরা এখন মার্কিন মূল্যস্ফীতি সংক্রান্ত তথ্যের অপেক্ষায় রয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯৪ দশমিক ১২ ডলারে নেমে এসেছে। এ ছাড়া ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও সমান ০ দশমিক ৮ শতাংশ কমে ৪ হাজার ৪৩৯ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।
স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান ওলে হ্যানসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘জ্বালানির দামের বিপরীতমুখী আচরণ করছে স্বর্ণ ও রুপা। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদন বন্ডের আয় বৃদ্ধি করায় এবং ১৬ সেপ্টেম্বর ফেড সুদের হার বাড়াবে—এমন প্রত্যাশা জোরালো হওয়ায় ধাতু দুটির দরপতন অব্যাহত রয়েছে।’
গত সপ্তাহে প্রকাশিত তথ্যে দেখা যায়, আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে গতি পেয়েছে এবং বেকারত্বের হার ৪.১ শতাংশে স্থির রয়েছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ার সম্ভাবনা ৬০ শতাংশ বলে মনে করছেন ব্যবসায়ীরা। গত শুক্রবার কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে এই সম্ভাবনা ছিল ৫০ শতাংশ।
অন্যান্য ধাতুর মধ্যে, রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৬৪ ডলার এবং প্ল্যাটিনাম ০ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৮১৩ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে। আর প্যালাডিয়াম ০ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮৯ দশমিক ০৩ ডলারে পৌঁছেছে।
এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)