বিশ্ববাজারে তেলসহ সব ধরনের জ্বালানির দামে ঊর্ধ্বগতি, আরো চাপ বাড়বে রিজার্ভে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল জ্বালানি পণ্যের আন্তর্জাতিক বাজার। ব্যারেলপ্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৭০ থেকে বেড়ে ১৩০ ডলারে গিয়ে ঠেকেছিল। জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধিতে চাপে পড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দুই বছর আগে ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হওয়া রিজার্ভ এখন ২১ বিলিয়নে নেমে এসেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানার আগেই এবার উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। হামাস-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে তেলসমৃদ্ধ অঞ্চলটির পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। গত চারদিনের ব্যবধানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৭ শতাংশের বেশি বেড়ে গেছে। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), কয়লাসহ অন্যান্য জ্বালানি পণ্যের দামও ঊর্ধ্বমুখী।
দেশে প্রতি বছর বিপুল পরিমাণ জ্বালানি তেল, গ্যাস ও কয়লা আমদানি করা হচ্ছে। চাহিদা বিবেচনায় গত অর্থবছরগুলোয় এসব জ্বালানি পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৫ থেকে ৭ বিলিয়ন ডলার। তবে চলতি অর্থবছরে জ্বালানি পণ্যের বাজার বিবেচনায় তা ৯ থেকে ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে।
গাজা সংকটকে ঘিরে সামনে ইরান, ইরাক, সিরিয়া, লেবাননসহ আরব বিশ্বের অনেক দেশে বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈশ্বিক বিভিন্ন সংস্থার পূর্বাভাসে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তেলসহ প্রতিটি জ্বালানি পণ্যের দাম ১০-৩০ শতাংশ পর্যন্ত বাড়বে। সেটি হলে জ্বালানি পণ্য আমদানি করতে গিয়ে বাংলাদেশের রিজার্ভ বড় বিপর্যয়ের মুখে পড়বে। চলতি বছরের মধ্যেই তা ১৫ বিলিয়ন ডলারের নিচে নেমে আসতে পারে বলে সংশ্লিষ্টরা শঙ্কা প্রকাশ করেছেন।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।