বিশুদ্ধ আক্বিদা হুসনে যন পয়দা করার জন্য কামিল শায়েখ উনার নেক ছোহবত ফরজে আইন
প্রতিদিনের ন্যায় গত লাইলাতুস সাবত আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে ৯০ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা পবিত্র মীলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশশান তওবা বাইয়াত মুবারক ও মক্ববুল মুনাজাত শরীফ শেষে মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
নসীহত মুবারক উনার মধ্যে তিনি বলেন- ইলিম ছাড়া মনগড়া তাফসীর করলে সেটা তাফসীর বির-রায় হবে। সঠিকভাবে সুমহান শান মুবারক প্রকাশে হাকিকী ইলিম নিসবত এবং ফিকিরের ব্যাপার রয়েছে। আর সবচে মূল কথা হলো- মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যদি কাউকে সরাসরি জানিয়ে দেন তাহলেই তার পক্ষে সঠিক বিষয়টা বলা সম্ভব। বড় বড় যত তাফসীর রয়েছে সবগুলোতে সুমহান শান মুবারকে গলদ লেখা রয়েছে। সেগুলো হতেই পরবর্তীতে বড় বড় বুজর্গ বলে পরিচিত উনারা নকল করে নিজ নিজ কিতাবে লিপিবদ্ধ করেছেন। অথচ উচিত ছিলো নিসবত কুরবতের যোগ্যতা থাকলে রুহানী ভাবে সুমহান শান মুবারকে বিষয়টি পেশ করে সঠিকটি বিষয়টি জেনে ফায়সালা করে নেয়া।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- কেউ যদি মনে করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নতুন করে কোন বিষয়ে সংযুক্ত হয়েছেন তবে সেটা মারাত্মক ভুল ও কুফরী হবে। উম্মতের জন্য ফরজ হচ্ছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারক সঠিকভাবে বুঝা ও অনুধাবণ করা। নয়তো ঈমানদার হওয়া কখনোই সম্ভব হবে না। যার রুহানিয়াত নাই সে কোনভাবেই সঠিক তাফসীর বা ব্যাখ্যাও করতে পারে না। যার ফলে তার থেকে শান মুবারকের খিলাফ বক্তব্য ছাড়া কিছুই বের হবে না। বিশেষ করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রসঙ্গ যখনই আসবে খুব সতর্ক সাবধানে বিশুদ্ধ আকীদা হুসনে যন এর সাথে কথা বলতে হবে বা লিখতে হবে। এটাও সবসময় মনে রাখতে হবে যে, এক কথায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন, এছাড়া সমস্ত ছানা ছীফত শান মুবারক মর্যাদা মর্তবার অধিকারী তিনি।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- সহীহ সমঝের স্তরের কোন শেষ নেই। মূলত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ করার জন্যই সকল আয়াত শরীফ নাযিল করা হয়েছে। সহীহ সমঝের স্তরের ভিন্নতার কারণে এসকল আয়াত শরীফ উনার অর্থ ব্যাখ্যা বা তাফসীর করতে গিয়ে অনেকেই ব্যাতিক্রম লিখে ফেলেছেন। সেগুলো শনাক্ত করে, বিশুদ্ধ বিষয়টির চর্চা করে ঈমান হিফাজত করা সকলের জন্য ফরজে আইন। একইভাবে বিশুদ্ধ আকিদা হুসনে যন অন্তরে পয়দা করার জন্য কামিল শায়েখ উনার নেক সোহবত মুবারক ইখতিয়ার করা ফরজে আইন।
সবাইকে সুমহান শান মুবারকে বিশুদ্ধ আকিদা হুসনে যন পোষণ করতে নিয়মিত সোহবত মুবারক ইখতিয়ার করার এবং যিকির ফিকির বেশী বেশী করার দিকনির্দেশনা মুবারক দান করে তিনি আজিমুশ্বান নসীহত মুবারক সমাপ্ত করেন।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।