রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি (৬)

বিলাদত শরীফ: ২২ হিজরী। বিছাল শরীফ: ১১০ হিজরী। বয়স মুবারক: ৮৮ বছর।
এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, রাত ২:০১ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১০:৫৯
বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি (৬)

পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা:

হযরত ইমাম আবু উমর রহমতুল্লাহি আলাইহি কোন এক গুনাহ্র কারণে সম্পূর্ণ পবিত্র কুরআন শরীফ ভুলে গিয়ে তীব্র যন্ত্রণা বোধ করে অস্থির হয়ে পাগলের মত হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট উপস্থিত হয়ে নিজের অবস্থা জানালেন। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বললেন, এখন হজ্জের সময়, কি করব? আচ্ছা যান, হানিফ নামক মসজিদে দুই বুযূর্গ ব্যক্তির সাক্ষাত পাবেন। সুযোগমত উনাদের কাছে মনের কথা বলবেন এবং আপনার নিজের জন্য দোআ করতে অনুরোধ করবেন। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার উপদেশ মত হযরত ইমাম আবু উমর রহমতুল্লাহি আলাইহি তিনি সেখানে গিয়ে মসজিদের এক কোণে বসে রইলেন। সেখানে তিনি প্রথমে এক বুযূর্গকে চারিপার্শ্বে লোক পরিবেষ্টিত অবস্থায় দেখলেন। কিছুক্ষণ পর সাদা পোশাক পরা এক বয়োজ্যোষ্ঠ মহান ব্যক্তিও সেখানে আসলেন। উপস্থিত লোকজন উনাদের কাছে গিয়ে সালাম ও আলাপ-আলোচনা করলেন। সেই বয়োজ্যোষ্ঠ ব্যক্তি তিনি সবাইকে নিয়ে আছরের নামায পড়ে চলে গেলেন। কেবল প্রথমোক্ত ব্যক্তি একাকী বসে রইলেন। এই সুযোগে হযরত আবু উমর রহমতুল্লাহি আলাইহি তিনি সেই প্রথমোক্ত বুযূর্গ ব্যক্তি উনার কাছে গিয়ে সালাম করে উনার মনের কথা ব্যক্ত করলে তিনি খুব দুঃখিত হয়ে ও আকাশের দিকে তাকিয়ে দোআ করতে লাগলেন। হযরত আবু উমর রহমতুল্লাহি আলাইহি বলেন, বুযূর্গ ব্যক্তি আকাশের দিক থেকে মাটির দিকে মুখ করার পূর্বেই আমার সমস্ত কুরআন শরীফ মুখস্থ ফিরে পেলাম। আমি আনন্দে ও আবেগে উনার পায়ে লুটিয়ে পড়লে তিনি বললেন, আচ্ছা, আমার সন্ধান ও পরিচয় আপনি কিভাবে পেয়েছেন? আমি বললাম, হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট। তিনি বললেন, হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি আমার গোপন ভেদ জাহির করেছেন, আমিও উনার গোপন ভেদ জাহির না করে ছাড়ব না। তারপর তিনি বললেন, ইতিপূর্বে যে সাদা পোশাক পরা বৃদ্ধ ব্যক্তি এখানে এসে সবার আগে বিদায় হলেন, উনাকে আপনি চিনতে পেরেছেন কি? আমি বললাম, না। তিনি বললেন, তিনিই হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি। প্রতিদিন শেষ বেলা সুদূর বছরা থেকে এখানে এসে আমার সাথে কথাবার্তা বলে চলে যান ও বছরায় আছরের নামায পড়েন। তিনি আরো বললেন, যে ব্যক্তির জন্য হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার ন্যায় ইমাম বিদ্যমান, তিনি কেন আমার কাছে দোআপ্রার্থী হন বুঝলাম না। (তাযকিরাতুল আওলিয়া)
এক বর্ণনায় উল্লেখ রয়েছে, শামাউন নামে উনার একজন অগ্নিপূজক প্রতিবেশী ছিল। তাকে রোগাক্রান্ত ও মৃত্যুশয্যায় শায়িত দেখে কেউ হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে খবর দিল যে, শামাউনের অবস্থা আশঙ্কাজনক। এ কথা শুনে হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তাড়াতাড়ি তার কাছে গিয়ে দেখলেন আগুনের কালো ধোঁয়ার মত তার শরীর কালো হয়ে গিয়েছে। তখন তিনি বললেন, শামাউন! সারা জীবন আগুন ও ধোঁয়ার মধ্যে কাটিয়েছো। এখন মহান আল্লাহ পাক উনাকে ভয় করো ও দ্বীন ইসলাম গ্রহণ করো। তাহলে উনার অফুরন্ত রহমত মুবারক তোমার উপর বর্ষিত হবে। শামাউন বলল, দু‘টি কারণ আমাকে দ্বীন ইসলাম গ্রহণ থেকে বিরত রেখেছে। প্রথমত: আপনারা (মুসলমানগণ) দিবারাত্রি দুনিয়ার কাজকর্মে ব্যস্ত থাকেন। দ্বিতীয়ত: আপনারা মুখে বলেন মৃত্যু অনিবার্য অথচ এমন কাজ করে থাকেন যেজন্য মহান আল্লাহ পাক তিনি আপনাদের উপর অসন্তুষ্ট হন। তিনি বললেন, তুমি যা বললে তা বন্ধুর পরিচায়ক বটে। কোন কোন মুসলমান তেমন করছে সত্য, কিন্তু তুমি কি করছ? মহান আল্লাহ পাক উনাকে ভুলে উনার সৃষ্টবস্তু অগ্নি উপাসনায় লিপ্ত হয়ে তুমি কেন নিজের অমূল্য জীবন বিনষ্ট করছ? কেন তুমি সত্তর বছর যাবত অগ্নিকে উপাস্য জ্ঞানে পূজা করছ? আমি কখনও অগ্নিপূজা করিনি, আমার মহান আল্লাহ পাক তিনি ইচ্ছা করলে অগ্নির দাহিকা শক্তি এমনভাবে লোপ করে দিতে পারেন যে, তা আমার একটি পশমও স্পর্শ করবে না। আচ্ছা, চল আমরা উভয়ে স্ব স্ব হস্তদ্বয় আগুনে দিয়ে পরীক্ষা করি। তাহলে তোমার মিথ্যা প্রভূ অগ্নির দুর্বলতা ও আমার সত্য ইলাহ মহান আল্লাহ পাক উনার শক্তি প্রমাণিত হবে। এই বলে তিনি জ্বলন্ত অগ্নির মধ্যে নিজের হাত কিছুক্ষণ রেখে দিলেন। মহান আল্লাহ পাক উনার ইচ্ছায় একটি পশমও দগ্ধ হল না। উনার চোখে-মুখে কষ্টের সামান্য চিহ্নও দেখা গেল না। (ইনশাআল্লাহ চলবে)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ৫৭ মিনিট আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৪ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৫ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৫ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৫ দিন আগে