রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার কতিপয় ক্বওল শরীফসমূহ

Asrar প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, সকাল ৬:৩৭
বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার কতিপয় ক্বওল শরীফসমূহ

১। ছাগল মানুষের চেয়ে সাবধান। কারণ, সে রাখালের ডাক শুনে ঘাস খাওয়া বন্ধ করে ও তার দিকে দৌড়ে আসে। পক্ষান্তরে মানুষ মহান আল্লাহ পাক উনার আহ্বান শুনে উনার দিকে দৌড়ে যায় না এবং পাপ কাজ থেকে বিরত হয় না।
২। অসৎ লোকের সংসর্গে থাকলে সে সৎলোকের প্রতি অসৎ ভাব জন্মিয়ে দেয়।
৩। যদি কেউ আমাকে মদ ও দুনিয়াদারীর প্রতি আহ্বান করে, তাহলে আমি দুনিয়াদারীকে অধিক অপছন্দ করব।
৪। যখন দেখব, তোমার মনে বিন্দুমাত্রও মহান আল্লাহ পাক উনার বিরোধিতা নেই তখনই আমি বুঝব, তুমি প্রকৃত মা‘রিফাত লাভ করেছ।
৫। অনন্ত সুখময় জান্নাত শুধুমাত্র কয়েকদিনের বাহ্যিক কিছু আনুষ্ঠানিকতা দ্বারা লাভ করা যায় না। বরং তা আন্তরিকতা ও রিয়াযত-মাশাক্কাত দ্বারা লাভ করতে হয়।
৬। জান্নাতীগণ সর্বপ্রথম যখন জান্নাতে প্রবেশ করবেন, তখন মহান আল্লাহ পাক উনার নূর মুবারক দর্শন করে উনারা শত শত বছর চেতনা হারিয়ে বিভোর হয়ে থাকবেন। উনারা মহান আল্লাহ পাক উনার নূর মুবারকের তাজাল্লী দেখে ভয়ে ও আতঙ্কে অভিভূত হয়ে পড়বেন এবং উনার অপার সৌন্দর্য মুবারক প্রত্যক্ষ করে উনার তাওহীদে ডুবে থাকবেন।
৭। ইস্তেখারার বিষয়টি হচ্ছে আয়নার মত। তাতে তোমার ভাল-মন্দ কাজগুলি প্রতিফলিত ও সুস্পষ্ট হয়ে উঠে। যখন সৎচিন্তা মনে উদিত হবে তখন মনে করবে, তুমি সৎ পথে আছ। আর যখন মনে কু-চিন্তা জাগবে, তখন মনে করবে, তুমি অসৎ পথের পথিক হয়েছ।
৮। যার কথা নির্বোধের ন্যায় যুক্তিহীন, সে ব্যক্তি বিপদসদৃশ অর্থাৎ তার কথা তোমাকে বিপথে চালিত করতে পারে।
৯। নীরব চিন্তায় যার হৃদয় মহান আল্লাহ পাক উনার গোপন ভেদ না জানে, সে দুনিয়াদারি ও অলসতায় ডুবে আছে এবং যার দৃষ্টিতে মহান আল্লাহ পাক উনার গোপন ভেদের আভাস নেই, তার দৃষ্টি ধূলিতে আচ্ছন্ন, অর্থাৎ সত্যদৃষ্টি সে লাভ করেনি।
১০। তাওরাত শরীফে আছে, যে ব্যক্তি অল্পে তুষ্টি (قناعت) অভ্যাস করে, সে পরমুখাপেক্ষী নয়। যে ব্যক্তি মানুষের সংশ্রব থেকে মুক্ত হয়েছে সে ব্যক্তিই প্রকৃত তুষ্টি লাভ করেছে। যে ব্যক্তি নফ্স্কে বশ করেছে, সেই স্বাধীন। যে হিংসা ত্যাগ করেছে, সেই বন্ধুত্ব লাভের যোগ্য। যার হিংসা নেই, লোকে তাকে মুহব্বত করে ও তার বন্ধুত্ব কামনা করে। যে কিছুদিন (পার্থিব জীবনে) ধৈর্য ধারণ করতে পারে, সে অনন্তকাল (আখিরাতে) সুখে থাকার যোগ্যতা লাভ করে।
১১। হৃদয় কথা না বলা পর্যন্ত জ্ঞানী লোক চুপ করে থাকেন। যারা জ্ঞানী ও মহান আল্লাহ পাক উনাকে ভয় করেন উনারা হৃদয়ে মহান আল্লাহ পাক উনার ইলহাম লাভ করেন। মহান আল্লাহ পাক উনার ইলহাম উনাদের জিহ্বায় উচ্চারিত হয় মাত্র।
১২। মহান আল্লাহ পাক উনার মুহব্বতের বান্দার দু’টি লক্ষণ আছে- (১) যে যে বিষয়ে মহান আল্লাহ পাক উনার অসন্তুষ্টি রয়েছে, সেসব বিষয় থেকে তিনি ইন্দ্রিয়গুলোকে (চোখ) সংযত করে রাখেন। (২) যাতে মহান আল্লাহ পাক তিনি সন্তুষ্ট হন, সে চেষ্টায় তিনি সর্বদা রত থাকেন।
১৩। এক মুহূর্তকাল দুনিয়ার অনাসক্তি হাজার বছরের রোযা, নামাযের চেয়ে উত্তম।
১৪। যখন মনে করবে যে, তোমার মধ্যে প্রবঞ্চনা নেই, তখন পৃথিবীর যাবতীয় বস্তু অপেক্ষা নিজ প্রাণকে অধিক মুহব্বত করবে।
১৫। এমন কোন মহৎ ব্যক্তি বিলাদত শরীফ লাভ করেননি এবং ভবিষ্যতেও করবেন না, যিনি মুনাফিকদের প্রতারণার ভয়ে ভীত ও কম্পিত নন।
১৬। তিনিই প্রকৃত মু’মিন যিনি মহান আল্লাহ পাক উনার কসম করে বলতে পারেন যে, তিনি মু’মিন।
১৭। ধীর-স্থির ও অচঞ্চল ব্যক্তিই প্রকৃত মু’মিন। যা মনে আসে তা-ই করেন না এবং মুখে যা আসে তা-ই বলেন না।
১৮। তিন ব্যক্তির অসাক্ষাতে নিন্দা করলে গীবত হয় না: (১) লোভী, (২) ফাসিক (যে সর্বদা অসৎকার্যে লিপ্ত), (৩) অত্যাচারী শাসক বা নেতা।
১৯। পরনিন্দা বা গীবতের জন্য মহান আল্লাহ পাক উনার দরবারে ক্ষমা প্রার্থনা করা অবশ্য কর্তব্য। যার নিন্দা করা হয়েছে, তার নিকট ক্ষমা চেয়ে পরে মহান আল্লাহ পাক উনার নিকট ক্ষমাপ্রার্র্থী হতে হবে।
২০। দুনিয়াদার লোক তিনটি আক্ষেপ নিয়ে ইহধাম ত্যাগ করে: (১) ধন-সম্পদ পরিপূর্ণভাবে না পাওয়ার দুঃখ, (২) আশা অপূর্ণ থাকার দরুণ মনোকষ্ট, এবং (৩) পরকালের পাথেয় সঞ্চিত হয়নি বলে ভয়।
২১। যার বোঝা হালকা সে মুক্তি পায়। আর যার বোঝা ভারী সে ধ্বংসপ্রাপ্ত হয়।
২২। যারা দুনিয়াকে একটি আমানত বলে মনে করেন, মহান আল্লাহ পাক তিনি উনাদেরকে ক্ষমা করবেন। যারা আমানতের মাল মালিককে (মহান আল্লাহ পাক উনাকে) ফেরত দিয়ে বোঝা হালকা করে তারা অনায়াসে পরকালের পথে রওয়ানা করবেন।
২৩। যে ব্যক্তি পৃথিবীর আবাসস্থল ভেঙ্গে তার ভগ্নস্তুপের উপর আখিরাতের বালাখানা নির্মান করে এবং দুনিয়ার মোহে আখিরাতের বালাখানা ধ্বংস না করে ও আখিরাতের গৃহকে ধ্বংস করে তার ভগ্নাবশেষের দ্বারা দুনিয়ার গৃহ নির্মান করতে মত্ত না হয়, আমার মতে সে-ই বুদ্ধিমান।
২৪। মহান আল্লাহ পাক উনাকে যিনি প্রকৃতভাবে চিনেছেন, তিনিই উনার সাথে মুহব্বত স্থাপন করেছেন। যে ব্যক্তি শুধু দুনিয়াকেই চিনেছে, সে মহান আল্লাহ পাক উনার সাথে শত্রুতা করেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ৩৬ মিনিট আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৪ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৫ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৫ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৫ দিন আগে