মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
জীবনী মুবারক

বিশিষ্ট তাবেয়ী হযরত আমির বিন আবদিল্লাহ বিন আবদিল ক্বায়েস আল-আনবারী রহমতুল্লাহি আলাইহি (১)

বিলাদত শরীফ: তারিখ উল্লেখ নেই। বিছাল শরীফ: হিজরী ৬০ সনের পূর্বে।
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, সকাল ৬:১২
বিশিষ্ট তাবেয়ী হযরত আমির বিন আবদিল্লাহ বিন আবদিল ক্বায়েস আল-আনবারী রহমতুল্লাহি আলাইহি (১)


পরিচিতি মুবারক:
নাম মুবারক: হযরত আমির রহমতুল্লাহি আলাইহি, পিতার নাম: আবদুল্লাহ বিন আবদিল ক্বায়েস (পিতার নাম বাদ দিয়ে হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি এই উপনামে তিনি প্রসিদ্ধ ছিলেন), বনু তামীম গোত্রের আল-আনবার শাখার লোক, বছরার অধিবাসী। শীর্ষ স্থানীয় ওলীআল্লাহ, যাহিদ, প্রথম শ্রেণীর তাবেয়ীদের অন্যতম। তিনি হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম এবং হযরত সালমান ফারসী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের ছোহবত মুবারক পেয়েছেন এবং উনাদের থেকে পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন। উনার নিকট থেকে পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি, হযরত মুহম্মদ বিন সীরীন রহমতুল্লাহি আলাইহি এবং হযরত আবু আবদুর রহমান আল-হুবুল্লী রহমতুল্লাহি আলাইহি প্রমূখ এবং আরো অনেকে। (সিয়ারু আ’লামিন নুবালা)

তা’লীম-তাদরীস:
বর্ণিত আছে যে, যখন প্রখ্যাত ছাহাবী হযরত আবূ মূসা আশআরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বছরায় আগমন করেন তখন হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি তিনি উনার এবং উনার সঙ্গীদের নিকট পবিত্র কুরআন শরীফের ক্বিরায়াত পদ্ধতি শিক্ষা করেন অতঃপর তিনি এই পদ্ধতি শিক্ষাদান শুরু করেন। (হিলইয়াতুল আওলিয়া)
হযরত মুহম্মদ ইবনে সীরীন রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে যে, হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আবূ মূসা আশআরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে পবিত্র কুরআন শরীফ পাঠের ইলহান শিক্ষা করেছিলেন এবং তৎসঙ্গে তিনি উনার নিকট থেকে তরীক্বতের শিক্ষাও গ্রহণ করেছিলেন। (হিলইয়াতুল আওলিয়া)
হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি তিনি ঘোষণা করেন, আমি পবিত্র কুরআন শরীফ উনার ক্বিরায়াত কাকে শিক্ষা দিবো? উনার আহবানে সাড়া দিয়ে লোকজন সমবেতভাবে উনার মজলিসে উপস্থিত হলে তিনি লোকদেরকে পবিত্র কুরআন শরীফ উনার ক্বিরায়াত শিক্ষা দিতে থাকেন। ক্বিরায়াত ও তরীক্বত ইত্যাদি শিক্ষাদানের মজলিস শেষ হলে তিনি ইবাদত বন্দেগীতে মশগুল হতেন।

ইবাদত বন্দেগী:
হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি উনার ইবাদত বন্দেগীর ধারা এইরূপ ছিল যে, মজলিসে পবিত্র কুরআন শরীফ উনার শিক্ষাদান সমাপ্ত করে তিনি ব্যক্তিগত আমলে মশগুল হয়ে যেতেন। মজলিস থেকে উঠে তিনি যোহর ওয়াক্ত পর্যন্ত নফল নামায পড়তে থাকতেন। অতঃপর যোহরের নামায আদায় করে আছর ওয়াক্ত পর্যন্ত আবার নফল নামায পড়তে থাকতেন। অতঃপর মাগরিব পর্যন্ত লোকদেরকে আবার ক্বিরায়াত শিক্ষা দিতেন। মাগরিবের নামাযের পর ইশা পর্যন্ত পুনরায় নফল নামাযে লিপ্ত থাকতেন। ইশার নামায আদায় করে গৃহে ফিরতেন অতঃপর একটি রুটি আহার করে হালকা নিদ্রা যেতেন। অতঃপর পুনরায় জাগ্রত হয়ে নামাযে দন্ডায়মান হতেন। অতঃপর একটি রুটি শেষ রাতে সাহরী হিসাবে খেয়ে ঘর থেকে বের হয়ে যেতেন। (সিয়ারু আ’লামিন নুবালা)
এক ব্যক্তি উনাকে কোন এক কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি কি ইরশাদ মুবারক করেননি?
وَجَعَلْنَا لَهُمْ أزْوَاجًا وَ ذُرِّيَّةً
অর্থ: আমি তাদের জন্য স্ত্রীগণ ও সন্তান-সন্ততি সৃষ্টি করেছি। (পবিত্র সূরা রা’দ শরীফ, পবিত্র আয়াত শরীফ ৩৮)
উত্তরে হযরত আমির বিন আবদিল ক্বায়েস রহমতুল্লাহি আলাইহি বললেন, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি কি ইরশাদ মুবারক করেননি?
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإنْسَ إلَّا لِيَعْبُدُوْنِ
অর্থ: আমি মানুষ ও জিন জাতিকে একমাত্র আমার ইবাদত-বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। (পবিত্র সূরা জারিয়াত শরীফ, পবিত্র আয়াত শরীফ ৫৬)
অর্থাৎ প্রশ্নকারী উনাকে প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে, তিনি বিবাহ করছেন না কেন? তা জানার উদ্দেশ্যে। তিনি তার উত্তরে ইবাদত বন্দেগীর কারণ দর্শালেন। (চলবে)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ৩ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ ঘণ্টা আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে