জীবনী মুবারক
বিশিষ্ট ছাহাবী হযরত আইয বিন আমর বিন হিলাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আশির, ১৩৯৩ শামসী সন , ২৯ মার্চ, ২০২৬ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
পরিচিতি: নাম ‘আইয, পিতার নাম ‘আমর ইবনে হিলাল, উপনাম আবূ হুবায়রা, মুযায়না গোত্রের অর্ন্তভুক্ত, তিনি বছরাতে বসবাস করেন এবং সেখানে তিনি একটি বাড়ী নির্মাণ করেছিলেন, হযরত রাফি‘ বিন ‘আমর আল-মুযানী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ভাই। তিনি বাইয়াতুর রিদ্বওয়ানে শরীক ছিলেন (ইছাবা)।
বিছাল শরীফ: ইয়াযিদ লানাতুল্লাহি আলাইহির শাসনামলে তিনি বিছাল শরীফ গ্রহণ করেন। কুফার তদানিন্তন গভর্ণর উবায়দুল্লাহ বিন যিয়াদ পদাধিকার বলে যেন উনার জানাযার নামাযে ইমামতি করতে না পারে সেজন্য তিনি ওছীয়ত করেছিলেন। তদস্থলে হযরত আবু বারজা আল-আসলামী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু যেন উনার জানাযার নামাযে ইমামতি করেন, তিনি নির্দেশ দিয়ে যান। তদনুযায়ী তিনিই উনার জানাযার নামায পড়ান।
ফযীলত ও মর্যাদা: হযরত ‘আইয ইবনে ‘আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু একজন অনন্য সাধারণ তাক্বওয়া-পরহেজগারীর অধিকারী ব্যক্তি ছিলেন। হযরত বাগাবী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন: হযরত ‘আইয বিন ‘আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার গৃহ থেকে রাস্তায় পানি বা অন্য কিছু ফেলতেন না। উনাকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিলেন: আমার ডিস মুসলমানদের রাস্তায় ধৌত করা অপেক্ষা আমার কক্ষের মধ্যে ধৌত করা আমার নিকট অধিকতর প্রিয় (ইছাবা)।
তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন। উনার নিকট থেকে এক জামায়াত রাবী (বর্ণনাকারী) পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেন। হযরত হাসান, হযরত মু‘য়াবিয়া বিন কুররা, হযরত ‘আউনার আল-আহওয়াল, হযরত আবু হামযা আদ-দ্বাবা‘ঈ এবং উনার পুত্র হযরত হাশরাজ রহমতুল্লাহি আলাইহিম এবং আরো অনেকে উনার নিকট হতে পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন। উনার বর্ণনাকৃত পবিত্র হাদীছ শরীফসমূহ বছরার অধিবাসী রাবীদের নিকট সমধিক প্রচলিত। (ইছাবা, উসুদুল গাবা)
বিশিষ্ট ছাহাবী হযরত আসলাম আবু রাফি‘ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মাওলা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনার উপনামে তিনি প্রসিদ্ধি লাভ করেছেন এবং সেজন্য উনার নামের ব্যাপার নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে। ইবনে মাদিনীর মতে উনার নাম আসলাম। বর্ণিত আছে যে, তিনি হযরত আব্বাস আলাইহিস সালাম উনার গোলাম ছিলেন। তিনি উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য হাদিয়া করেন। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে মুক্ত করে দেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযাদকৃত বাঁদী হযরত সালমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহাকে উনার সাথে বিবাহ দেন। উনার মাধ্যমে পবিত্র বিলাদত শরীফ লাভ করেন হযরত উবায়দুল্লাহ ইবনে আবী রাফি’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
হযরত আবু রাফি’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি খায়বরের জিহাদে অংশগ্রহণ করেন। তিনি উহুদ, খন্দক ও তৎপরবর্তী জিহাদসমূহে অংশগ্রহণ করেছিলেন। তিনি বদরের জিহাদে অংশগ্রহণ করতে পারেন নি, কারণ তখন তিনি মক্কা শরীফে ছিলেন।
উনার ওফাতের ব্যাপারে মতভেদ রয়েছে। কারো কারো মতে তিনি হযরত উছমান যুন নূরাইন আলাইহিস সালাম উনার খিলাফত মুবারকের পূর্বেই ইনতিকাল করেন। আবার কারো কারো মতে তিনি হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খিলাফত আমলে ইনতিকাল করেন। (উসুদুল গাবা)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৬)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১০)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












