নছীহতে কায়িম মাকামে উম্মাহাতুল মু’মীনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
বিলাসিতা মহান আল্লাহ পাক থেকে গাফিল করে দেয়-২
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ সাবি’ ১৩৯১ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
এ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
فَذُوْقُـوْا بِـمَا نَسِـيْـتُمْ لِقَاءَ يَـوْمِكُمْ هٰذَا إِنَّا نَسِـيْـنَاكُمْ وَذُوْقُـوْا عَذَابَ الْـخُلْدِ بِـمَا كُـنْـتُمْ تَـعْمَلُوْنَ ﴿১৪﴾ سورة السجدة
তোমরা এই সাক্ষাতের দিবসকে ভুলে থাকার কারণে শাস্তি ভোগ করো। আমিও তোমাদেরকে ভুলে যাবো। তোমরা তোমাদের কৃতকর্মের কারণে অনন্তকালের আযাব ভোগ করো। [সূরা আস-সাজদাহ শরীফ: ১৪]
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ أَبـِيْ هُرَيْـرَةَ رَضِىَ اللّٰهُ تَـعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَـغْبِطَنَّ فَاجِرًا بِـنِعْمَتِـهٖ فَإِنَّكَ لَا تَدْرِيْ مَا هُوَ لَاقٍ بَـعْدَ مَوْتِهٖ إِنَّ لَهٗ عِنْدَ اللّٰهِ قَاتِلًا لَا يـَمُوْتُ يَعْنِـي النَّارُ. (رواه في شرح السنة )
হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ফাসিক-ফুজ্জারের ধন-সম্পদ দেখে ঈর্ষায় পতিত হবেন না। কেননা আপনি জানেন না তার মৃত্যুর পরে সে কোন অবস্থার সম্মুখীন হবে। নিশ্চয়ই তার জন্য মহান আল্লাহ পাক উনার কাছে সংহারকারী (আগুন) রয়েছে, সে (আগুন) মারা যাবে না। অর্থাৎ মৃত্যুর পরে বান্দা আগুনের সম্মুখীন হবে। আর আগুনের কোনো মৃত্যু নেই।
[শরহুস সুন্নাহ শরীফ]
মানুষ ফাসিক-ফুজ্জারের ধন-সম্পদ দেখে অনুরূপ পাওয়ার আকাক্সক্ষা করে। তাদের অনুসরণ করা ঠিক হবে না। তবে নেকী বৃদ্ধির উদ্দেশ্যে দ্বীনের পথে খরচ করার জন্য ধন-সম্পদের প্রয়োজন রয়েছে।
যেহেতু মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন দাতা। আর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন বণ্টনকারী। সুতরাং, ধন-সম্পদের জন্য গাইরুল্লাহর দিকে নিসবত রাখা যাবে না। কোন ফাসিক-ফুজ্জার, কাফির-মুশরিক, ইহুদী-নাছারা এদের মুখাপেক্ষী হওয়া যাবে না, এদের দিকে রুজু হওয়া যাবে না। কারণ, যারা যেদিকে নিসবত হাছিল করবে, তারা সেদিকেই রুজু হবে। যারা মহান আল্লাহ পাক এবং উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং উনার আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নিসবত হাছিল করবে, তারা উনাদের দিকেই ঝুঁকবে বা রুজু হবে, উনাদেরকেই সমস্ত কিছুর মালিক মনে করবে, উনারাই সেই ধন সম্পদ দানকারী, বণ্টনকারী; এই দৃঢ় বিশ্বাস রাখবে। উনাদের সাথে নিসবত হাছিল করলে, উনাদের দিকে রুজু থাকলে উনারা নেক কাজে মশগুল থাকার জন্য যতটুকু প্রয়োজন মনে করবেন ততটুকু ধন-সম্পদ দান করবেন। সেই ধন-সম্পদ মহান আল্লাহ পাক উনার রাস্তায় খরচ করতে হবে। তাহলে পরকালে সেই ধন-সম্পদ দ্বারা ফায়দা লাভ করতে পারবে। আর যেগুলো দুনিয়াতে জমা করে রাখবে সেগুলো পরকালে কোনো কাজে আসবে না। যে ব্যক্তি ধন-সম্পদ মহান আল্লাহ পাক উনার রাস্তায় খরচ করে সে সখী তথা দানশীল আর যে ব্যক্তি ধন-সম্পদ মহান আল্লাহ পাক উনার রাস্তায় খরচ করে না সে বখীল তথা কৃপণ।
ইনশাআল্লাহ চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত উম্মে আতিয়্যাহ আল আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (১)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (২)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন উত্তম নারীর গুণাবলী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












