নারীস্বাস্থ্য: শীতকালে অস্টিওআর্থ্রাইটিস রোগীদের করণীয়-বর্জনীয়
অস্টিওআর্থ্রাইটিসের রোগীদের করণীয়:
এ সময় ব্যথা কমাতে সাহায্য করবে খাবার ও শরীরচর্চা। যারা নিয়মিত শরীরচর্চা করেন তারা সেটি চালিয়ে যাবেন। শীতকালে অনেকেই শরীরচর্চা বন্ধ রাখেন, তা করা যাবে না। প্রতিদিন নিয়ম করে হাঁটাহাঁটি করতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে। সুযোগ থাকলে নিয়মিত সাইকেল চালাতে বা সাঁতার কাটতে পারেন।
শীতকালে বাজারে পাওয়া যায় প্রচুর বাহারি শাকসবজি ও ফলমূল। নিয়মিত সেসব মৌসুমি ফল ও সবজি খান। যদিও এমন কোনো নির্দিষ্ট খাবার নেই যেটি খেলে ব্যথা কমে যাবে। তবে কিছু কিছু খাবার খেলে এবং কিছু খাবার খাওয়া থেকে বিরত থাকলে আর্থ্রাইটিসে ভোগান্তি কম হতে পারে।
সপ্তাহে অন্তত দুদিন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রাখুন খাদ্যতালিকায়। এতে আছে প্রদাহনাশক ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। খেতে পারেন বিভিন্ন ধরনের বাদাম। বাদামে রয়েছে প্রচুর প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিংক, ভিটামিন-ই ও ফাইবার। অস্টিওআর্থ্রাইটিসের জন্য বাদাম বেশ উপকারী।
হাড়কে শক্তিশালী করতে এবং হাড়ের ক্ষয় রোধ করতে নিয়মিত দুধ, দই, পনির, ঘি, মাখন এসব দুধ ও দুগ্ধজাত খাবার খান। অস্টিওআর্থ্রাইটিসের কারণে সন্ধির ফোলা ভাব কমাতে খুব ভালো কাজ করে শিম, মটরশুঁটি ও অন্যান্য আস্ত শস্যদানা বা বীজ।
অস্টিওআর্থ্রাইটিসের ক্ষতিকর প্রভাব থেকে হাড়কে রক্ষা করতে গ্রিন টি পান করতে পারেন। পলিফেনল ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ এই পানীয় ব্যথা ও তরুণাস্থির ক্ষতির মাত্রা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যা এড়িয়ে চলবেন:
অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা থাকলে ফসফরাসসমৃদ্ধ খাবার এড়িয়ে চলাই ভালো।
এড়িয়ে চলতে হবে চিনি ও টমেটো। টমেটোতে থাকা ইউরিক অ্যাসিড হাড়ের জয়েন্টে জমে আর্থ্রাইটিসের ব্যথা বাড়িয়ে তোলে।
অতিরিক্ত চা, কফি খাওয়ার অভ্যাস থাকলে কমিয়ে ফেলুন। এতে থাকা ক্যাফেইন শরীরকে পানিশূন্য করে তোলে, যা অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা বাড়ায়।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।