বিরোধী দলের প্রতি পুলিশের আচরণ নিষ্ঠুর ও অমানবিক : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের প্রধান বিরোধী দলের সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচিতে বেআইনিভাবে বলপ্রয়োগ করা হচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।বাংলাদেশ সরকারকে ভিন্ন মতের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ বন্ধ করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। এছাড়া বিরোধী দলের প্রতি পুলিশের আচরণ নিষ্ঠুর ও অমানবিক বলেও আখ্যা দেওয়া হয়।
নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ উদ্বেগ প্রকাশ করে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি।
এ দিকে এর দুদিন আগেই বুধবার (২ আগস্ট) বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক মতের উপর শক্তি প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
অ্যামনেস্টি বলেছে, গত ৩০ জুলাই ঢাকায় নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর অস্ত্রের ব্যবহার করেছে পুলিশ। বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনাগুলো প্রমাণ করেÍ বিরোধী দলের প্রতি পুলিশের আচরণ নিষ্ঠুর ও অমানবিক।
বিক্ষোভের দিনের ৫৬টি ছবি ও ১৮টি ভিডিও পর্যালোচনা করেছে সংস্থাটি। এছাড়া প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য থেকে এসব ঘটনার সত্যতা পাওয়ার কথা জানিয়েছে অ্যামনেস্টি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার অন্তর্র্বতী আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং বলেছে, বিক্ষোভে ঢাকার মাতুয়াইলে ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথ হাসপাতালের কাছে (মা ও শিশু হাসপাতালে) কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। অথচ হাসপাতালের কাছাকাছি বা আশপাশে টিয়ার গ্যাস নিক্ষেপ করা উচিৎ নয়। বাংলাদেশের পুলিশ হাসপাতালের পাশে যে টিয়ার গ্যাস ব্যবহার করছে তা আন্তর্জাতিক আইনের প্রতি অবহেলা।
বাংলাদেশ সরকারকে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে সে বলেছে, আমরা বাংলাদেশ সরকারকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আইনের প্রতি আনুগত্যের নিশ্চয়তা দেওয়ার জন্য আহ্বান জানাই। একই সঙ্গে জনগণের বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার দেওয়া উচিৎ।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।