শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

বসনিয়ায় ব্যয়বহুল পাঠাগার নির্মাণ করছে সৌদি

Admin প্রকাশ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩, রাত ৩:২৭
বসনিয়ায় ব্যয়বহুল পাঠাগার নির্মাণ করছে সৌদি
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ ও ধর্মীয় স্থাপনার নির্মাণে সৌদি আরবের সুনাম রয়েছে। এবার তারই ধারাবাহিকতায় বসনিয়া ও হার্জেগোভিনায় অত্যাধুনিক ও ব্যয়বহুল একটি পাঠাগার নির্মাণ করছে সৌদি আরব। দেশটির সারায়েভো বিশ্ববিদ্যালয়ে পাঠাগারটি নির্মাণ করা হবে।
গত মঙ্গলবার (১ জুলাই) আরব নিউজ জানায়, এরই মধ্যে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট সেখানে ২২ মিলিয়ন ডলার প্রকল্প চালু করেছে এবং বার্ণাঢ্য এক আয়োজনের মাধ্যমে তা উন্মোচন করা হয়েছে।
আয়োজনে উপস্থিত ছিলেন বসনিয়া ও হার্জেগোভিনার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ ও বসনিয়া ও হার্জেগোভিনায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত উসামা বিন দাখিল আল-আহমাদি।
সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ আরো জানায়, সারায়েভো বিশ্ববিদ্যালয়ে ১৩ হাজার ৫৯০ বর্গমিটার আয়তনের নতুন গ্রন্থাগার নির্মাণ করা হবে। নতুন গ্রন্থাগারটি অন্যান্য বিভাগের ২৮টি গ্রন্থাগারকে সংযুক্ত করবে। বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার শিক্ষার্থী, এক হাজার ৬০০ কর্মী ও শিক্ষক এবং অন্য ১০ হাজার মানুষ এ গ্রন্থাগার থেকে সুবিধা গ্রহণ করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধি, এর বিজ্ঞানভিত্তিক গবেষণার সক্ষমতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের চাহিদা পূরণ করাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য।
এসএফডির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ আকিল আল-খতিব বলেছেন, প্রকল্পটি সৌদি আরব এবং বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যে সম্পর্ক জোরদারে ব্যাপক ভূমিকা রাখবে।
একইসাথে এ প্রকল্প একাডেমিক কাজকে সমৃদ্ধ করবে বলে আশা ব্যক্ত করেন বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী কনকোভিচ। তিনি আরো বলেন, লাইব্রেরিটি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও জ্ঞানের প্রচারে দুই দেশের যৌথ প্রচেষ্টার প্রতীক হয়ে উঠবে।
সৌদি আরবের উন্নয়ন সহযোগী সরকারি প্রতিষ্ঠান সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন উন্নয়নশীল দেশে সামাজিক ও অবকাঠামোগত প্রকল্পে অর্থায়ন করে থাকে। সংস্থাটির বসনিয়া ও হার্জেগোভিনার বিভিন্ন অঞ্চলে ১১টি প্রকল্প ও উন্নয়ন কর্মসূচি রয়েছে। তাতে প্রতিষ্ঠানটি প্রায় ১৮৫ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে।

আরও পড়ুন

সব ›
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, আমাদের আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হলে আমাদের একটি জ… ৪ ঘণ্টা আগে ই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায় মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে এই চার বিষয় যুক্ত করে ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি। নিবন্ধন শুরুর … ৪ ঘণ্টা আগে এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক চীনে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ রপ্তানি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেয়া এবং প্রতিষ্ঠান… ৪ ঘণ্টা আগে ২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববার প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের পাঁচ দিনব্য… ৪ ঘণ্টা আগে ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল! শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রস্তুত, রাডারও নজর রাখছে আকাশে। কিন্তু হামলাকারী ক্ষেপণাস্ত্রটি ঠিক ক… ৪ ঘণ্টা আগে আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র! যুদ্ধবিমান তৈরিতে পারদর্শীদার দিক দিয়ে বিশ্বব্যাপী একচ্ছত্র আধিপত্য যুক্তরাষ্ট্রের। তবে এখনও তারা নিজেদের ষষ্… ৪ ঘণ্টা আগে