-বিমান হামলা প্রতিরোধে নিজস্ব আকাশ প্রতিরক্ষা নিয়ে এলো হামাস
ফিলিস্তিন ও হামাসকে নিয়ে ইসরায়েলের অতীতের সব নীতি ব্যর্থ হয়েছে। এতোদিনের চেষ্টায় হামাসকে কোণঠাসা করতে তো পারেইনি ইসরায়েল, বরং আরও শক্তিশালী হয়ে উঠেছে সংগঠনটি। খবর আল জাজিরার।
বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর ইসরায়েল বরাবরই ফিলিস্তিনিদের কোণঠাসা করে রাখার নীতি অবলম্বন করেছে। নিজেদের আধিপত্য ধরে রাখতে অঞ্চলটিকে অবরুদ্ধ করে রাখার পাশপাশি অভিযানের নামে চালিয়ে আসছে আগ্রাসন। হামাসের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলোকে দুর্বল রাখতে, তাদের শীর্ষ নেতাদের হত্যার ঘটনাও বারবার ঘটিয়েছে ইসরায়েল।
এদিকে ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করলো হামাস। চলমান বিমান হামলা ঠেকাতে এরই মধ্যে এর ব্যবহারও শুরু করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। ইসরায়েলের আলোচিত আয়রন ডোমের মতো অত্যাধুনিক না হলেও হামাসের নিজেদের তৈরি এয়ার ডিফেন্স, ‘মাতবার-ওয়ান’ দুঃশ্চিন্তার ছাপ ফেলেছে তেলআবিবে। খবর শিনহুয়ার।
গত ৯ অক্টোবর প্রথমবারের মতো ‘মাতবার ওয়ান’ নামের এই ব্যবস্থা প্রদর্শন করে হামাস গেরিলারা। নিজেরাই সেই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তারা। গেরিলাদের দাবি, ইসরায়েলের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে লড়বে এয়ার টু সারফেস রকেট।
ইসরায়েলকে নতুন হুমকি দিলো ফিলিস্তিনিরা :
সতর্কতা ছাড়া গাজাবাসীদের ওপর হামালা চালালে বন্দি ইসরায়েলিদের মৃত্যুদণ্ড- কার্যকর করার হুমকি দিয়েছে হামাস।
হামাসের মুখপাত্র আবু উবাইদা সোমবার হুমকি দিয়ে বলেছেন, সতর্কতা জানানো ছাড়া গাজার প্রত্যেক বেসামরিক বাড়িতে বোমা চালানোর জন্য একজন করে ইসরায়েলির বন্দির মৃত্যুদ- কার্যকর করে তা সম্প্রচার করা হবে।
এই হুমকির বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।