শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ফিলিস্তিনিদের পাশে আছে সৌদি: বিন সালমান

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, সকাল ৪:১৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:৩৪
ফিলিস্তিনিদের পাশে আছে সৌদি: বিন সালমান

ফিলিস্তিনিদের পাশে আছে সৌদি: বিন সালমান
ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে কুয়েতের ৪৫ এমপির বিবৃতি
ফিলিস্তিনকে সমর্থনে এক হয়ে গেল মালয়েশিয়ার সরকারি-বিরোধী দল
ফিলিস্তিনের পক্ষ নিলো উত্তর কোরিয়া


আল ইহসান ডেস্ক:
হামাসের সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান সংঘাত নিয়ে ফোনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে কথা বলেছেন সৌদি যুবরাজ বিন সালমান (এমবিএস)। তিনি মাহমুদ আব্বাসকে বলেন, এই সংঘাতে সৌদি আরব বরাবরের মতোই ফিলিস্তিনিদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক প্রতিবেদনে এমন তথ্যই দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ফোনে মাহমুদ আব্বাসকে সৌদি যুবরাজ বিন সালমান বলেন, ন্যায্য অধিকার, একটি মর্যাদাপূর্ণ জীবনের জন্য সংগ্রাম এবং আশা ও আকাঙ্খা উপলব্ধি করে ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের জন্য ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে সৌদি আরব।
এ ছাড়া এই সংঘাত বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলাপ করবেন বলেও জানান বিন সালমান। তিনি বলেন, চলমান সংঘাত থামাতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সম্প্রদায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছে সৌদি আরব।
এই ফোনালাপ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে বিন সালমানের দপ্তর।
ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে কুয়েতের ৪৫ এমপির বিবৃতি:
ইসরায়েলে ফিলিস্তিনির হামলা প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসরায়েলের ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৫ এমপি। তারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সমর্থনের বিষয়টি প্রকাশ করে এ বিবৃতি দেন। খবর আরব টাইমস।
বিবৃতিতে এমপিরা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ইহুদিবাদী শক্তি জেরুসালেমে হামলা বাড়িয়েছে। এ ছাড়া তারা মসজিদে আল-আকসায় তাদের অনুপ্রবেশ বাড়িয়েছে। বিবৃতিতে তারা ইসরায়েলের আচরণের নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের ডানপন্থি ক্ষমতাসীন সরকার ও পুলিশ ফোর্সের সহায়তায় মসজিদুল আকসার পবিত্রতার একের পর এক অবমাননা করছে উগ্রপন্থি ইহুদিরা। তারা একের পর এক হামলা করে মসজিদে ইবাদতরত নারী পুরুষদের ওপর হামলা করছে। এমনকি তারা পশ্চিম তীর এলাকার আল-খলিল ও আল-হারাম আল-ইব্রাহিমিতেও হামলা চালাচ্ছে।
এতে আরও বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে ফিলিস্তিনের শরণার্থী ক্যাম্পেও আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েল। এতে কয়েকশ ফিলিস্তিনি বাসিন্দা হতাহত হয়েছেন। অন্তর্জান্তিক সম্প্রদায়ের চোখের সামনে দিয়ে এসব ঘটনা ঘটলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে স্থানীয়রা ইসরায়েলের এমন আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন।
ইসরায়েলের এমন আচরণের বিরুদ্ধে ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকার রয়েছে। আন্তর্জাতিক আইন ও কনভেনশন অনুসারেও তারা নিজেরা নিজেদের আত্মরক্ষার পদেক্ষেপ নিতে পারেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ফিলিস্তিনকে সমর্থনে এক হয়ে গেল মালয়েশিয়ার সরকারি-বিরোধী দল:
ইহুদিবাদী শাসক, ইসরাইলের দ্বারা নিপীড়িত ফিলিস্তিনিদের অধিকার ও সার্বভৌমত্ব দাবি করার জন্য ফিলিস্তিনি জনগণের সংগ্রামের সমর্থনে মালয়েশিয়ার সরকারি ও বিরোধী উভয় দলের সংসদ সদস্যরা (এমপি) ঐক্যবদ্ধ হয়েছেন।
সোমবার (৯ অক্টোবর) দেওয়ান রাকিয়াতে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে বিতর্কের সময় তারা এ অঙ্গীকার করেন।
দাতুক সেরি সাইফুদ্দিন আবদুল্লাহ (পিএন-ইন্দেরা মাহকোটা) বলেছেন, ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং পুরো বিশ্বের উচিৎ এই সত্যটি মেনে নেয়া। সকলের উচিৎ ইসরাইলের পেছনে থাকা পরাশক্তির তির্যক দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো।
‘আমি একমত যে অবিলম্বে সমস্যার সমাধান হওয়া উচিৎ এবং যুদ্ধ বন্ধ করা উচিৎ। তবে যুদ্ধবিরতি হলে পরিস্থিতি স্থিতাবস্থায় চলে যাবে, সেটা উচিৎ নয়।
ইসরাইলের অবৈধ দখলদারিত্ব ও বর্ণবাদ নীতি বন্ধ করার শর্তেই গ্রহণযোগ্য সমাধান হতে পারে। আমাদের অবশ্যই ইসরাইল যে একটি বর্ণবাদী সত্তা তা সবাইকে বুঝাতে হবে।
এর আগে, উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমদ জাহিদ হামিদি গাজা উপত্যকায় চলমান সহিংসতা ও সশস্ত্র সংঘাত বন্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবিলম্বে পদক্ষেপ নিতে এবং সব পক্ষকে আহ্বান জানিয়ে মালয়েশিয়ার অবস্থান তুলে ধরেন।
আহমাদ জাহিদ বলেন, ফিলিস্তিনি জনগণকে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব থেকে মুক্তির নিরঙ্কুশ অধিকার, ইসরাইলের দখলকৃত জমি ফেরত দেয়ার অধিকার এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের অধিকার ফিরিয়ে দিতে হবে।
সৈয়দ ইব্রাহিম সৈয়দ নোহ (পিএইচ-লেদাং) তার বিতর্কে বলেন, চলমান সংঘর্ষকে হামাসের সহিংস কাজ বলে আমি মনে করি না, বরং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের নিপীড়ন এবং নিষ্ঠুর কর্মকা- থেকে আত্মরক্ষা বলে মনে করি।
ফিলিস্তিনের জন্য মালয়েশিয়ার পার্লামেন্ট ককাসের প্রধান সৈয়দ ইব্রাহিমও ইসরাইল ও সৌদি আরবের মধ্যে স্বাভাবিককরণের প্রচেষ্টার বিষয়ে সরকারকে তার অবস্থান জানানোর আহ্বান জানিয়েছেন।
ফিলিস্তিনের পক্ষ নিলো উত্তর কোরিয়া:
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত সহিংসমূলক কর্মকা-ের ফলে এই যুদ্ধ।
উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত রোদং সিনমুন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইসলায়েল ও ফিলিস্তিনি সংঘাত নিয়ে একটি নিবন্ধ লিখেছে।
এতে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত অপরাধমূলক কর্মকা-ের ফল এই সংঘাত। একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলাই এই সংকট সমাধানের মূল উপায় বলে সে উল্লেখ করে।


মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৫ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৫ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৫ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৫ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৫ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৫ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৫ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৫ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৫ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৫ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৫ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৫ ঘণ্টা আগে