বিমানের জরুরি অবতরণ, অল্পের জন্য বাঁচলেন ১৫৮ আরোহী
চট্টগ্রামে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ১৫১ জন যাত্রীসহ মোট ১৫৮ জন আরোহী। গতকাল জুমুয়াবার সকালে এই ঘটনা ঘটে।
শাহ আমানত বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটটিতে হঠাৎ হাইড্রোলিক সমস্যা দেখা দেয়। বিমানটিতে ৭ জন ক্রু ও ১৫১ জন যাত্রী ছিলেন। পরে বিশেষ ব্যবস্থায় বিমানটিকে নিচে অবতরণ করা হয়।
শাহ আমানত বিমানবন্দরের পরিচালক তাসলিম আহমেদ বলেন, এয়ার এরাবিয়ার একটি বিমানের হঠাৎ হাইড্রোলিক সমস্যা দেখা দেয়ায় এটি জরুরি অবতরণ করেছে। বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।