এমপি-মন্ত্রীরা কেন শপথ নেন?
, ২৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
শপথ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি রাষ্ট্র পরিচালনার নৈতিক ও আইনি ভিত্তি সুদৃঢ় করার একটি অপরিহার্য ধাপ। বাংলাদেশে শপথগ্রহণের বিধান রয়েছে বাংলাদেশের সংবিধানে। সংবিধান অনুযায়ী, কোনো সংসদ সদস্য শপথগ্রহণ না করলে তিনি সংসদ অধিবেশনে অংশ নিতে বা ভোট দিতে পারেন না। একইভাবে মন্ত্রীরা শপথ ছাড়া তাদের দায়িত্ব গ্রহণ করতে পারেন না।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রের সর্বোচ্চ আইন রক্ষা ও মান্য করার অঙ্গীকারই শপথের মূল বক্তব্য। এর মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরা ঘোষণা করেন যে তারা ব্যক্তিগত, গোষ্ঠীগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশের সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
এছাড়া মন্ত্রীরা শপথে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন। প্রশাসনিক সিদ্ধান্ত, নীতিনির্ধারণ ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলোতে গোপনীয়তা বজায় রাখা রাষ্ট্র পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শপথ একটি নৈতিক অঙ্গীকারও বটে। এটি জনগণের প্রতি দায়বদ্ধতার প্রকাশ, যাদের ভোটে প্রতিনিধিরা নির্বাচিত হন। শপথের মাধ্যমে তারা জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি দেন।
সব মিলিয়ে, এমপি ও মন্ত্রীদের শপথগ্রহণ রাষ্ট্র পরিচালনার সাংবিধানিক বৈধতা নিশ্চিত করার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ ও নৈতিক দায়িত্বের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কোনো ব্যক্তি সংবিধানের বিধান অনুযায়ী শপথ গ্রহণ বা ঘোষণা করা এবং শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর করার আগে কিংবা তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্য না হয়ে বা অযোগ্য হয়েছেন জেনে সংসদ সদস্য হিসেবে আসনগ্রহণ বা ভোট দিলে তিনি প্রতিদিনের অনুরূপ কাজের জন্য প্রজাতন্ত্রের নিকট দেনা হিসেবে উসুলযোগ্য এক হাজার টাকা করে অর্থদ-ে দ-নীয় হবেন।
নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের শপথের পর পার্লামেন্টারি বোর্ডের সভা হবে। সেখান থেকে দলনেতা নির্বাচিত হবেন। তারপর দলের নেতা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বলবেন, আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে সংসদে। তখন রাষ্ট্রপতিকে তিনি সরকারপ্রধান করার অনুরোধ করবেন। রাষ্ট্রপতি দলনেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় সদস্যদের নির্বাচিত করবেন। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের রাষ্ট্রপতি শপথ পড়াবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












