বিভেদ ভুলে ৬ বছর পর এক হচ্ছে কাতার-বাহরাইন
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৩ খ্রি:, ০১ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
দীর্ঘ প্রায় ৬ বছরের বিভেদ ভুলে আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার ও বাহরাইন।
গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা ও সশস্ত্র দলগুলোকে মদদ দিচ্ছে কাতার এমন অভিযোগে ২০১৭ সালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আরব বিশ্বের চার দেশ সৌদি আরব, মিসর, আরব আমিরাত এবং বাহরাইন।
তবে সশস্ত্র দলগুলোকে মদদ দেওয়ার বিষয়টি সবসময় অস্বীকার করেছে দোহা।
এই চার দেশের মধ্যে বাহরাইন বাদে বাকি তিন দেশ ২০২১ সালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপন করে। তবে কাতার এবং আরব আমিরাত এখনো দূতাবাস চালু করেনি।
২০১৭ সালে কূটনৈতিক সম্প র্ক ছিন্ন করার পর নিজ দেশের আকাশ ও জলসীমায় কাতারের বিমান ও জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছিল এ চারটি দেশ।
সম্পর্ক পুনর্স্থাপনের অংশ হিসেবে বুধবার (১২ এপ্রিল) সৌদি আরবের রাজধানী রিয়াদে গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসির) সদর দপ্তরে বৈঠক করেন দুই বাহরাইন এবং কাতারের প্রতিনিধিরা।
এর আগে এ বছরের জানুয়ারিতে বাহরাইনের ক্রাউন প্রিন্স এবং কাতারের আমির ফোনে কথা বলেন। নিজেদের মধ্যে থাকা ঝামেলাগুলো মেটানোর উদ্দেশ্যে এই দুই নেতার মধ্যে আলোচনা হয়। কাতারের সঙ্গে ইরানের গভীর সম্পর্ক এবং সামুদ্রিক অঞ্চল নিয়ে মূলত বাহরাইনের আপত্তি আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)