বিবাহ-শাদীর গুরুত্ব-ফযীলত ও খাছ সুন্নতী তারতীব (২)
পূর্ব প্রকাশিতের পর
বিবাহ সংঘটিত হওয়ার শব্দাবলী:
যে কোনো ভাষায় বিবাহ করা বা দেওয়া বুঝায় এমন সব শব্দে বিবাহ সংঘটিত হবে। যেমন বলা,
(زوجت أو نكحت) আমি বিবাহ করলাম বা বিবাহ দিলাম।
অথবা বলা, (قبلت هذا النكاح) আমি এ বিবাহ কবুল করলাম।
অথবা (تزوجتها) আমি তাকে বিবাহ করলাম, বা (تزوجت) আমি বিবাহ করলাম।
অথবা (رضيت) এ বিবাহে আমি রাজি আছি।
আরবী ভাষার শব্দ ব্যবহার করা মুস্তাহাব। তবে যাদের আরবী ভাষা জানা নেই তারা তাদের ভাষায় প্রস্তাবনা ও কবুল করলেই বিবাহ সংঘটিত হবে।
বিবাহের রুকনসমূহ:
বিবাহের রুকন দু’টি। তা হলো:
১- প্রস্তাব (الإيجاب): অলী অর্থাৎ অভিভাবক অথবা যিনি তার স্থলাভিষিক্ত হবেন তার পক্ষ থেকে বিবাহ করার বা বিবাহ দেওয়ার প্রস্তাব দেওয়া।
২- কবুল (القبول): আহাল বা তার স্থলাভিষিক্ত থেকে বিবাহ কবুল করার শব্দ। যেমন বলা, (قبلت) আমি বিবাহ কবুল করলাম বা (رضيت هذا النكاح) এ বিবাহে আমি রাজি আছি বা শুধু কবুল করেছি বলা।
ইজাব অর্থাৎ প্রস্তাব কবুলের আগে হতে হবে, তবে কোনো আলামত থাকলে আগে কবুল বললেও হবে।
বিবাহের শর্তাবলী:
বিবাহের শর্ত চারটি। তা হচ্ছে:
১- আহাল-আহলিয়া নির্ধারিত হওয়া।
২- পাত্র-পাত্রী উভয়ের সম্মতি থাকা। অতএব, ছেলে-মেয়ে কাউকে জোর করে বিবাহ দেওয়া জায়েয নেই। বাকেরা (কুমারী) ও সাইয়্যিবাহ (অকুমারী) উভয়ের অনুমতি নিবে।
মাসয়ালা: বাকেরার (কুমারীর) চুপ থাকা সম্মতির লক্ষণ। আর সাইয়্যিবাহ্র (অকুমারীর) মৌখিক সম্মতি নিতে হবে। পাগল ও নির্বোধের ক্ষেত্রে এটি শর্ত নয়।
৩- অভিভাবক: অভিভাবক পুরুষ, স্বাধীন, বালিগ (প্রাপ্তবয়স্ক), আকেল (জ্ঞানবান), বিচক্ষণ ও ন্যায়পরায়ণ হওয়া শর্ত। বিবাহের ক্ষেত্রে মেয়ের বাবা তার অভিভাবক হওয়ার দিক থেকে সর্বাধিক যোগ্য, অতঃপর বাবার অসিয়তকৃত ব্যক্তি, অতঃপর তার দাদা, এভাবে উর্ধতন দাদারা, অতঃপর তার ছেলে ও নিম্নতম ছেলেরা, তার সহোদর ভাই, অতঃপর তার বৈমাত্রেয় ভাই, অতঃপর এসব ভাইয়ের ছেলেরা, অতঃপর, আপন চাচা, অতঃপর বৈমাত্রেয় চাচা, অতঃপর তাদের সন্তানেরা, অতঃপর বংশীয় নিকটাত্মীয়রা, অতঃপর খলীফাহ অভিভাবক হবেন।
৪- সাক্ষ্য: ন্যায়পরায়ণ, পুরুষ ও সম্মানিত শরীয়ত উনার বিধান প্রযোজ্য (প্রাপ্তবয়স্ক) এমন দু’জন সাক্ষ্যের সাক্ষী ছাড়া বিবাহ শুদ্ধ হবে না।
উল্লেখ্য আহাল-আহলিয়া উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সম্মানিত শরীয়ত উনার নিষেধাজ্ঞামুক্ত থাকা অর্থাৎ যাদের সাথে বিবাহ হারাম তাদের অন্তর্ভুক্ত না হওয়া। (অসমাপ্ত)
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।