শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
নিকাহ বা বিবাহের আহকাম

বিবাহের কতিপয় সুন্নত মুবারক:

নির্জনবাসের নিষিদ্ধ সময়:
এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, সকাল ৬:৩২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:০৯
বিবাহের কতিপয় সুন্নত মুবারক:
১. আহলিয়ার স্বাভাবিক মাজূরতার (হায়েয অবস্থায়) সময় নির্জনবাস হারাম। তবে তার সাথে একত্রে ঘুমানো, খানা খাওয়া, তার খিদমত নেয়া ইত্যাদি সুন্নত মুবারকের অন্তর্ভুক্ত।
২. দৈনিক: নামাযের নিষিদ্ধ সময়গুলো অর্থাৎ সূর্য উদয় হওয়াকালীন ২৩ মিনিট সময়, অস্ত যাওয়াকালীন ২৩ মিনিট সময় এবং দুপুরে সূর্য মাথার উপর অবস্থান করাকালীন ১ ঘন্টা সময়।
৩. সাপ্তাহিক: সপ্তাহে দুইদিন। (ক) ইয়াওমুল আহাদ (রোববার দিন ও রোববার রাত) (খ) ইয়াওমুল আরবিয়া (বুধবার দিন ও বুধবার রাত)
৪. মাসিক: প্রত্যেক আরবী মাসের ১লা তারিখ- রাত ও দিন। ১৫ তারিখ -রাত ও দিন এবং শেষ তারিখ (২৯, ৩০ তারিখ- রাত ও দিন)
৫. বাৎসরিক: দুই ঈদের দুই রাত ও দিন, তাছাড়া চন্দ্র গ্রহণ এবং সূর্যগ্রহণের সময়।
এছাড়া খালি পেটে, ভরা পেটে, প্রখর রোদে, অসুস্থতার সময়। সফরে যাওয়ার সময়, সফর থেকে ফিরে এসে, ইহতিলাম (স্বপ্নদোষ) হলে গোসল না করে আহলিয়ার সাথে একান্ত নির্জনবাস করা উচিত নয়।
একান্ত নির্জনবাসের উত্তম সময়:
১. দিনসমূহ: (ক) ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার, রাত ও দিন)
(খ) ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার দিন ও রাত)
(গ) ইয়াওমুল জুমুয়াহ্ শরীফ (জুমুয়াবার রাত ও দিন) এছাড়া আইয়্যামুল্লাহ শরীফ অর্থাৎ বিশেষ বিশেষ দিন ও রাতসমূহ।
২. সময়সমূহ্: রাতের শেষ ভাগ- তাহাজ্জুদ নামাযের পর আহলিয়ার সাথে নিরিবিলি অবস্থান করা সুন্নত মুবারকের অন্তর্ভুক্ত। এছাড়া পরনারীর প্রতি দৃষ্টি পড়ার কারণে যদি নির্জনবাসের ইচ্ছা জাগ্রত হয় তাহলে স্বীয় আহলিয়ার সাথে নিরিবিলি অবস্থান করাও সুন্নত মুবারকের অন্তর্ভুক্ত।
সন্তান আসার সম্ভাব্য সময়:
১. আরবী মাসের ১লা তারিখ যদি কারো স্বাভাবিক মাজুরতা শুরু হয়, আর ৩রা তারিখ পর্যন্ত থাকে, তাহলে ৪ তারিখ হতে ৯ তারিখ পর্যন্ত মোট ৬ দিন সন্তান আসার সম্ভাবনা নেই। তবে ১০ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত মোট ৭ দিন সন্তান আসার সমূহ সম্ভাবনা রয়েছে। আবার ১৮ তারিখ হতে মাসের শেষ তারিখ পর্যন্ত সন্তান আসার কোন সম্ভাবনাই নেই।
উল্লেখ্য যে, ভ্রুণের জন্ম এবং মৃত্যু তিন দিন এবং তিন রাত। আমরা এখানে ১০ তারিখ হতে ১৭ তারিখ পর্যন্ত উল্লেখ করেছি। ভ্রুণের জন্ম ও মৃত্যু ১০ তারিখ হতে ১৩ তারিখ পর্যন্ত, মোট তিন দিন, তিন রাত। আমরা সতর্কতার জন্য আরো ৪ দিন যোগ করে ১৭ তারিখ পর্যন্ত উল্লেখ করেছি। কাজেই ১৮ তারিখ থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত সন্তান আসার কোন সম্ভাবনাই নেই।
২. আর যদি কারো মাজুরতা ১লা তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত থাকে, তাহলে ৬ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত সন্তান আসার কোন সম্ভাবনা নেই। আর ১০ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত মোট ৭ দিন সন্তান আসার সমূহ সম্ভাবনা রয়েছে। আবার ১৮ তারিখ থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত সন্তান আসার কোন সম্ভাবনাই নেই।
৩. আর যদি কারো মাজুরতা ১লা তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত থাকে, তাহলে ৮ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত সন্তান আসার সম্ভাবনা নেই। আর ১০ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত মোট ৭ দিন সন্তান আসার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে ১৮ তারিখ থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত সন্তান আসার কোন সম্ভাবনাই নেই।
৪. আর যদি কারো মাজুরতা ১লা তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত থাকে, তাহলে ৯ তারিখ পর্যন্ত সন্তান আসার সম্ভাবনা নেই। আর ১০ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত মোট ৭ দিন সন্তান আসার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে ১৮ তারিখ থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত সন্তান আসার কোন সম্ভাবনাই নেই।
বিশেষ দ্রষ্টব্য: কারো মাজুরতা মাসের যে কোন তারিখে হোক না কেন, উক্ত নিয়মেই হিসেব করতে হবে। অর্থাৎ মাজুরতার শুরু থেকে ৯ম দিন পর্যন্ত সন্তান আসার সম্ভাবনা নেই। আর ১০ম দিন থেকে ১৭ তম দিন পর্যন্ত সন্তান আসার সম্ভাবনা রয়েছে। ১৮ তম দিন থেকে ৩০ তম দিন পর্যন্ত সন্তান আসার কোন সম্ভাবনাই নেই।

-আল্লামা মুফতী কাওছার আহমদ 

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ১ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ১ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ২ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৩ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৪ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৬ দিন আগে মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬ বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ… ৪ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ… ৩ নভেম্বর, ২০২৬