বিদ্যুৎ গেলেই জেনারেটর, লোডশেডিংয়ে বাড়ছে ব্যবসার খরচ
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ রবি, ১৩৯৪ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
এখন লোডশেডিংয়ের কারণে ব্যবসাপ্রতিষ্ঠানে দেখা যাচ্ছে, দিনের বিভিন্ন সময়ে বিদ্যুৎ চলে গেলে সঙ্গে সঙ্গে জেনারেটর চালু করা হচ্ছে। ছোট দোকানে ব্যবহার করা হচ্ছে ছোট আকারের জেনারেটর। বড় মার্কেট, ভবন ও প্রতিষ্ঠানে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হচ্ছে ডিজেলচালিত জেনারেটর।
ব্যবসায়ীরা বলছেন, আগে তেমন বিদ্যুৎ যেত না। মাঝে-মধ্যে বিদ্যুৎ চলে গেলেও জেনারেটর চালানোর প্রয়োজন হতো সীমিত সময়ের জন্য। ব্যাকাপ হিসেবে রাখা হতো। কিন্তু বর্তমানে লোডশেডিংয়ের সময় বেড়ে যাওয়ায় দীর্ঘ সময় জেনারেটর চালিয়ে রাখতে হচ্ছে। ফলে ব্যবসার স্বাভাবিক খরচের সঙ্গে যুক্ত হয়েছে বাড়তি জ্বালানি ব্যয়।
মালিবাগের দোকানদার রমিজ খান বলেন, বিদ্যুৎ না থাকলে দোকানের ফ্যান, লাইট, ফ্রিজসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি চালানো যায় না। ক্রেতাদেরও অসুবিধা হয়। তাই বাধ্য হয়ে জেনারেটর চালাতে হচ্ছে। এতে প্রতিদিন আলাদা করে জ্বালানি তেল কিনতে হচ্ছে। লোডশেডিং বাড়লে এই খরচও বাড়ে।
হোটেল ও রেস্টুরেন্টগুলোতেও একই পরিস্থিতি। খাবার সংরক্ষণের জন্য ফ্রিজ ও ফ্রিজার চালু রাখা জরুরি। পাসাপাশি রান্নাঘর, বসার জায়গা ও কাউন্টারে আলো-ফ্যান সচল রাখতে হয়। ফলে বিদ্যুৎ চলে গেলে অনেক প্রতিষ্ঠানই জেনারেটর চালু করছে। দীর্ঘ সময় জেনারেটর চালানোর কারণে জ্বালানি খরচ বাড়ছে।
বাণিজ্যিক ভবনগুলোতেও জেনারেটরের ওপর নির্ভরতা বেড়েছে। বিদ্যুৎ চলে গেলে আলো, নিরাপত্তা ব্যবস্থা, কম্পিউটার ও অন্যান্য প্রয়োজনীয় সেবা সচল রাখতে জেনারেটর চালু করতে হচ্ছে। কোনো কোনো ভবনে দিনে একাধিকবার জেনারেটর চালানোর প্রয়োজন হচ্ছে।
বাসাবাড়িতেও ছোট জেনারেটরের ব্যবহার বাড়ছে। বিশেষ করে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে ফ্যান, লাইট, রাউটার, টেলিভিশনসহ জরুরি কিছু বৈদ্যুতিক সরঞ্জাম চালু রাখতে অনেক পরিবার জেনারেটর ব্যবহার করছে। এতে পরিবারের মাসিক খরচেও নতুন করে যুক্ত হচ্ছে জ্বালানি ব্যয়।
জেনারেটরের ধরন ও লোডের ওপর নির্ভর করে প্রতি ঘণ্টায় জ্বালানি খরচের পরিমাণ ভিন্ন হয়।
শুধু জ্বালানি নয়, নিয়মিত জেনারেটর চালানোর কারণে ইঞ্জিন অয়েল পরিবর্তন, ফিল্টার পরিষ্কার- পরিবর্তন, সার্ভিসিং এবং যন্ত্রাংশের ক্ষয়জনিত খরচও বাড়ছে। ফলে লোডশেডিংয়ের কারণে প্রতিষ্ঠানগুলোর ওপর তৈরি হচ্ছে নতুন আর্থিক চাপ।
ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ বিল দেওয়ার পরও বিদ্যুৎ না থাকায় জেনারেটরের জন্য আলাদা অর্থ ব্যয় করতে হচ্ছে। অর্থাৎ একই ব্যবসা সচল রাখতে বিদ্যুৎ সরবরাহের খরচের পাশাপাশি বিকল্প বিদ্যুতের খরচও বহন করতে হচ্ছে। বিশেষ করে ছোট দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই বাড়তি ব্যয় সামলানো কঠিন হয় পড়ছে।
জ্বালানি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরাও বলছেন, জেনারেটরের ব্যবহার বাড়লে স্বাভাবিকভাবেই ডিজেল ও পেট্রোলের চাহিদা বাড়ে। সম্প্রতি লোডশেডিংয়ের সঙ্গে জেনারেটর চালানোর প্রবণতা বাড়ায় ডিজেলের চাহিদা বৃদ্ধির বিষয়টিও সামনে এসেছে।
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, লোডশেডিং থাকায় জেনারেটরের চাহিদা বেড়েছে। বেশি সময় ধরে জেনারেটর চালিয়ে রাখতে হচ্ছে। এতে তেল খরচ বেড়েছে। ঢাকা ও ঢাকার বাইরে ডিজেলের চাহিদা বেড়েছে অনেক।
তিনি বলেন, আমরা চাহিদা মতো ডিজেল সরবরাহ করতে পারছি না। ডিজেলের চাহিদা এখন অনেক। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এালাকাতে অনেক চাহিদা। এক একটি কোম্পানি ছোট ছোট ট্রাক এনে ৮-১০ ব্যারেল ডিজেল নিয়ে যাচ্ছে। আমরা চাহিদা মতো দিতে পারছি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার রুল খারিজ করলো হাইকোর্ট
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সবার আগে বাংলাদেশ’ হলে বন্দর বিদেশীদের দেয়া যাবে না -আনু মুহাম্মদ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের দাবি
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আপিল বিভাগ অনেকটা অকার্যকর হয়ে গেছে -খোকন
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসড়কে সিøপার বাস চালানো যাবে না -হাইকোর্ট
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাবা জেলে যাওয়ার পর মা উধাও, ৩ মাসের শিশুকে আঁকড়ে ক্ষুধার্ত ২ বোনের কান্না
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেশি দামে এলএনজি কিনছে বাংলাদেশ!
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দাপটে থাকবে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদার বিপরীতে অতিরিক্ত সারের জোগান আছে
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেয়া হবে: প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












