বিদ্যুৎ খাত : ‘লুণ্ঠনমূলক ব্যয় অনেক বেশি, এত মূল্যবৃদ্ধির চাপ মানুষ নিতে পারবে না’
, ২৭ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৭, মে, ২০২৪ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলকে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকার ভর্তুকির চাপ সামলাতে বছরে চারবার বিদ্যুতের মূল্য সমন্বয় করবে সরকার। এভাবে আগামী তিন বছরে মোট ১২ দফায় বিদ্যুতের দাম উৎপাদন খরচের সমান বা কাছাকাছি পর্যায়ে নিয়ে আসা হবে।
জ্বালানি বিশেষজ্ঞদের অভিমত, দাম সমন্বয়ের নামে ভর্তুকি কমানোর অর্থ হলো বিদ্যুতের মূল্যবৃদ্ধি। এর আগেও গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে তিন দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। কিন্তু বাড়তি দাম দিয়েও নিরবচ্ছিন্নভাবে গ্যাস ও বিদ্যুৎ না পাওয়ায় মানুষের ভোগান্তি ও ব্যবসার খরচ বেড়ে গেছে।
বিষয়টি নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির মানে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া। এর আগেও বিদ্যুৎসহ জ্বালানি তেলের দাম একলাফে ৫১ শতাংশ বেড়েছে। এমনিতেই উচ্চমূল্যস্ফীতির চাপে আছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতিতে বছরে যদি কয়েকবার বিদ্যুতের দাম বাড়ানো হয় তাহলে সেই চাপ ভোক্তারা নিতে পারবে না। অথচ দাম না বাড়িয়েও বিদ্যুত খাতের অনিয়ম-অপচয় রোধ করে উৎপাদন খরচ কমিয়ে আনার মাধ্যমে ভর্তুকি কমানো কিংবা সমন্বয় সম্ভব।
অধ্যাপক শামসুল আলমের ভাষায়, বিদ্যমান প্রেক্ষাপটে বিদ্যুতের দাম সমন্বয় করে ভর্তুকির চাপ কমানো 'অবাস্তব' একটি বিষয়। তিনি বলেন, 'সরকার এটা (ভর্তুকির চাপ কমাতে মূল্য সমন্বয়) করতে পারবে না। এটা অবাস্তব। এখানে (বিদ্যুৎ খাতে) প্রকৃত ব্যয় অপেক্ষা অতিরিক্ত ব্যয়; আমরা যেটাকে লুণ্ঠনমূলক ব্যয় বলছি, সেটা অনেক বেশি। এটি নিয়ে সামাজিক প্রতিবাদ তৈরি হয়েছে। তাই দাম বাড়ানোর প্রক্রিয়া ওই লুণ্ঠনকারীদের সুরক্ষা দেওয়ার নামান্তর বলে আমি মনে করি।'
মূল্য সমন্বয়ের নামে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ালে জীবনযাত্রার ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে দরিদ্র মানুষের সংখ্যাও বেড়ে যাবে বলে মন্তব্য করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। বলেন, 'মানুষ অভাবগ্রস্ত হয়ে গেছে। এটা বাড়তে থাকবে। সরকারের রাজস্বও কমতে থাকবে।'
আইএমএফ ২০২৩ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি অনুমোদন করে। ঋণপ্রাপ্তির অন্য অনেক শর্তের মধ্যে বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনা, জ্বালানি তেলের দাম সমন্বয়ে আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করা অন্যতম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)