মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

বিদেশী এজেন্সির আড়ি পাতায় ইসরাইলি প্রযুক্তি ব্যবহার

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, সকাল ৭:৩১

নিজস্ব সংবাদদাতা:
শেখ হাসিনা সরকারের কেনা ইসরাইলি নজরদারি সরঞ্জাম ব্যবহার করে কোনো কোনো বিদেশী এজেন্সি বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য আড়ি পেতে নিয়ে গেছে বলে চাঞ্চল্য অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সরকারের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগগুলো খতিয়ে দেখছে বলে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে।
বাংলাদেশে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একের পর এক তথ্য ফাঁস, নজরদারির অভিযোগ এবং বিদেশী গোয়েন্দা সংস্থার সম্ভাব্য কার্যক্রম নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আন্তঃমন্ত্রণালয় গোয়েন্দা মূল্যায়ন সেলের একটি অভ্যন্তরীণ ব্রিফিং থেকে শুরু করে টেলিকম সেক্টরের সাইবার মনিটরিং ডেটা- সব কিছুই ইঙ্গিত দিচ্ছে যে দেশের নিরাপত্তা পরিম-ল এখন একটি সংবেদনশীল ক্রস-রোডে দাঁড়িয়ে আছে। প্রশ্ন উঠছে- আড়ি পাতা কি নিরাপত্তার প্রয়োজনে বৈধ সহযোগিতা, নাকি এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষয়ের আরেকটি অধ্যায়?
বাংলাদেশে নাগরিক নজরদারি- বরাবরই বিতর্কিত ছিল। তবে বিগত সরকার আমলে গোপনে সংগৃহীত আড়ি পাতার যন্ত্রপাতি, এর উৎস, দালাল ও মধ্যস্বত্বভোগী চক্র এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোর ‘গোপন ব্যবহারে’ কী পরিমাণ প্রযুক্তি ও টাকা খরচ হয়েছে- তা নিয়ে এখন যে তথ্য বেরিয়ে আসছে, সেটি কেবল একটি নীতি বিতর্ক নয়; বরং বাংলাদেশে বিদেশী গোয়েন্দা প্রযুক্তির নীরব অনুপ্রবেশ ও জাতীয় নিরাপত্তা খাতের গোপন বাণিজ্যিকীকরণের ভয়াবহ চিত্র।
উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম যেভাবে বললেন- ‘অনেক কিছুই ইসরাইল থেকে কেনা হয়েছে’ এটি কেবল একটি বাক্য নয়; বরং এক দশকব্যাপী একটি অন্ধকার নেটওয়ার্কের প্রথম সরকারি স্বীকারোক্তি।
এরই মধ্যে সরকারিভাবে তদন্ত কমিটি গঠন হয়েছে। কমিটির প্রধান হলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তারাই খতিয়ে দেখবেন কোন সংস্থা কত টাকায় কোন প্রযুক্তি কিনেছে, দালাল বা মধ্যস্থতাকারী কারা, সরকারি অনুমোদন ছিল কী না, যন্ত্রগুলো ব্যবহার হয়েছে নাগরিকের বিরুদ্ধে, নাকি অন্য উদ্দেশ্যে এবং এই প্রযুক্তি নাগরিকের ডেটা কোথায় পাঠিয়েছে।
কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো- কেন বাংলাদেশ গোপনে ইসরাইলি নিরাপত্তা প্রযুক্তি কিনল, যখন দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এই সিদ্ধান্ত কি রাজনৈতিক? নাকি গোয়েন্দা সংস্থার ভেতরের কোনো স্বার্থচক্রের অংশ?
প্রাথমিক তথ্য বলছে- এই আড়ি পাতার মূল টার্গেট ছিল : বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের সংগঠক, শ্রমিক নেতা, কয়েকটি মিডিয়া হাউজের সাংবাদিক, সরকারের ভেতর ‘অবিশ্বস্ত’ আমলা, শক্তিশালী ব্যবসায়ী গোষ্ঠী এবং কিছু আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশ অফিস।
অর্থাৎ প্রযুক্তি কেনা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তার নামে কিন্তু এর ব্যবহার হয়েছিল রাজনৈতিক বিরোধ দমন, ভিন্নমত নিয়ন্ত্রণ, এবং ক্ষমতাকে ‘ডিজিটাল লৌহদেয়ালে’ রাখার জন্য।
বিদেশী এজেন্সির প্রভাব : ৩টি ঝুঁকি
১. নীতিনির্ধারণে অদৃশ্য চাপ : নিরাপত্তা চুক্তি, সামরিক ক্রয়, বন্দর ব্যবহারের অনুমতি, পানিবণ্টন আলোচনা- এসব সংবেদনশীল ক্ষেত্রে রাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে বিদেশী শক্তির ‘ইনটেলিজেন্স-ড্রাইভেন’ প্রভাব খাটানোর আশঙ্কা বাড়ছে।
২. রাজনৈতিক দলগুলোতে প্রভাব খোঁজা : ইতিহাস বলছে, বিদেশী গোয়েন্দা সংস্থার সাধারণ আগ্রহ থাকে- বিরোধী দলের ভবিষ্যৎ অবস্থান, নির্বাচনী কৌশল ও রাজনৈতিক জোটের বিন্যাস। এই তথ্যগুলো তারা নানা উদ্দেশ্যে ব্যবহার করে থাকে।
৩. অর্থনৈতিক ও প্রযুক্তিগত ভঙ্গুরতা : স্মার্ট গ্রিড, ডিজিটাল পেমেন্ট, বন্দর অটোমেশন- এসব সিস্টেমের ব্যাকডোর তৈরি করা গেলে একটি দেশের অর্থনীতিকে বিভিন্নভাবে ‘ম্যানিপুলেট’ করা যায়। বাংলাদেশের বিশেষজ্ঞরা এটিকেই সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে দেখছেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৬ মিনিট আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৭ মিনিট আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৮ মিনিট আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১৯ মিনিট আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ২১ মিনিট আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ৩২ মিনিট আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ৩৪ মিনিট আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ৪০ মিনিট আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১ ঘণ্টা আগে মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা… ১ ঘণ্টা আগে ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত ১ ঘণ্টা আগে ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার… ১ ঘণ্টা আগে