বিতর্কিত ওয়াকফ আইনের ‘কয়েকটি ধারা’ স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট
, ২২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
মুসলমানদের ওয়াকফ সম্পত্তি দখল করার উদ্দেশ্যে ভারতীয় সরকার কর্তৃক তৈরি করা সংশোধিত ওয়াকফ আইনের কয়েকটি ধারা স্থগিত করেছে ভারতের সুপ্রিম কোর্ট। তবে রায়ে পুরো সংশোধিত ওয়াকফ আইন স্থগিত করতে অস্বীকার করা হয়েছে। এতে বলা হয়, ওই আইনের সব ধারা সম্পূর্ণভাবে স্থগিত করার কোনো যুক্তি নেই।
একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জেলাশাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না। কারণ এতে আইন, আদালত আর প্রশাসনের প্রদত্ত আলাদা ক্ষমতা লঙ্ঘন হবে।
সংশোধিত আইনে কোনো সম্পত্তি ওয়াকফ কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলাশাসক বা সম-পদমর্যাদার কর্মকর্তার হাতে দেয়া হয়েছিল। এরফলে মুসলিম সম্প্রদায় তাদের অধিকার হারাচ্ছে বলে অভিযোগ তোলা হয়।
তবে এই বিধানটি আপাতত স্থগিত করেছে প্রধান বিচারক বি আর গাভাই এবং বিচারক এজি মাসিহের বেঞ্চ।
সংশোধিত ওয়াকফ আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে ওয়াকফ প্রতিষ্ঠা করতে হলে তাকে অন্তত পাঁচ বছর দ্বীন ইসলাম পালন করতে হবে। সুপ্রিম কোর্ট আইনের এই অংশেও স্থগিতাদেশ দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, নিয়ম না থাকলে এতে অন্যায় ভাবে ক্ষমতার ব্যবহার হতে পারে।
ওয়াকফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। গত ২২ মে ওই মামলায় রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারক বিআর গবইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। এই মামলায় রায় জানালো সুপ্রিম কোর্ট।
ভারতে ওয়াকফ বোর্ডের অধীনে ৯.৪ লাখ একর জমি রয়েছে। যার আনুমানিক মূল্য ১.২ লাখ কোটি টাকা। এর ফলে ওয়াকফ বোর্ড ভারতীয় রেল এবং সশস্ত্র বাহিনীর পরে তৃতীয় বৃহত্তম জমির মালিক হয়ে উঠেছে। ভারতে ৩০টি ওয়াকফ বোর্ড রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)