বিজয় দিবসে বিমানবন্দরের ৩য় টার্মিনাল চালুর লক্ষ্য
, ১৪ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
১৬ ডিসেম্বরকে সামনে রেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেছেন, সম্ভাব্য উদ্বোধনের তারিখ হিসেবে ১৬ ডিসেম্বরকে বিবেচনায় রেখে সংশ্লিষ্ট সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স’ শীর্ষক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় যাত্রীসেবার মানোন্নয়নে বিমানের পাশাপাশি দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আইএফসি, সিএএবি ও বিমানের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় বলে জানানো হয়। টার্মিনাল চালুর সঙ্গে সমন্বয় রেখে গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।
এছাড়া কনসেশন এগ্রিমেন্ট স্বাক্ষরের মাধ্যমে তৃতীয় টার্মিনালের অপারেশন কার্যক্রম চালুর সম্ভাব্য সময়সীমা উপস্থাপন করা হলে- সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত চুক্তি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
সভায় আরও জানানো হয়, অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওআরএটি) কার্যক্রম আগামী জুনের মধ্যে শুরু করতে জাপানিজ ওয়ার্কিং গ্রুপকে অনুরোধ করা হয়েছে, যাতে নির্ধারিত সময়সীমার মধ্যেই তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)