শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি আসছে
, ১৪ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি কার্যকর হবে। তবে শিক্ষার্থীরা কার্যত ২১ মে (বৃহস্পতিবার) ক্লাস শেষে দীর্ঘ বিরতিতে যাওয়ার সুযোগ পাচ্ছে। কারণ, ২২ ও ২৩ মে জুমুয়া ও শনিবারের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ ২৪ মে থেকে কার্যকর হবে। তবে এর আগে ২২ মে (জুমুয়াবার) ও ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ কর্মদিবস। ফলে ২২ মে থেকেই শুরু হবে শিক্ষার্থীদের ছুটির আমেজ।
ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানে পাঠদান পুনরায় শুরু হবে ৭ জুন (রোববার)।
এ হিসেবে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের বিরতি পাচ্ছে।
অন্যদিকে দেশের সব মাদ্রাসায়-আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে-ছুটি আরও দীর্ঘ হচ্ছে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। পরবর্তী ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন (রোববার) থেকে পুনরায় শ্রেণিকক্ষ খুলবে।
ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা প্রায় ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৪ ঘণ্টায় দ্বিতীয় হামলা, হরমুজে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাত
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে: আইনমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলীতে তীব্র স্রোত, চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীশূন্য ১১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসির প্রশ্নপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি চাকরিতে শূন্যপদ কত, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, বন্যা-পাহাড়ধসের শঙ্কা
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)