বিজেপির সব নেতাকর্মী চোর-ডাকাত-গুন্ডা: মমতা
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৮ জুন, ২০২৩ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে সরব হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির প্রতি তার প্রশ্ন, ‘এনআরসির নামে খুন হলে কী হয়?’ গত জুমুয়াবার (১৬ জুন) দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে নামখানার ইন্দিরা ময়দানে ভাষণ দিতে গিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগে তৃণমূল সুপ্রিমো।
সে বলেছে, ভারতীয় জনতা পার্টির যত নেতাকর্মী রয়েছে, সব চোর, ডাকাত, গুন্ডা। তাদের বেলায় নাবালিকা নির্যাতনে কোনো আইন নেই, কেউ গ্রেফতার হয় না।
মমতা বলেছে, এনআরসির নামে এত লোক মারা গেছে, কেউ গ্রেফতার হয় না। আবার আমাকে বলছে এনআরসি করতে। আমি বলেছি, করবো না। কারণ, ওদের ফরেনার ডিক্লেয়ার করতে হবে, বিদেশি ঘোষণা করতে হবে। আমি মনে করি, সব মানুষ পশ্চিমবঙ্গের। তাদের অধিকার রয়েছে। তারা গণতান্ত্রিকভাবে ভোট দেয়, সেই ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন, মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। কীসের এত ভয়?
বিজেপির সমালোচনা করে তৃণমূল সুপ্রিমো বলেছে, বিজেপি একটা অপদার্থের দল, দাঙ্গাবাজদের দল। দাঙ্গা ছাড়া কিছুই জানে না। জিজ্ঞেস করুন বিজেপিকে, গ্যাসের দাম কত?
এরপর মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নন্দলাল’ বলে কটাক্ষ করে বলে, ওহে নন্দলাল, ১১৪৯ রুপির গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। ওহে নন্দলাল, জবাব দেবে কে? ১০০ দিনের কাজের রুপি দেয় না। রাস্তার তৈরির রুপি দেয় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)